
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার সকাল ১০টা ৪২ মিনিটে প্রথমে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরপরই পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিন বাহিনীর চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এরপর স্বাধীনতার মহান স্থাপতির প্রতি শ্রদ্ধা জানাতে কিছুক্ষণ সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর।
পরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ফাতিহা পাঠ এবং জাতির পিতা ও ১৯৭৫-এর ১৫ আগস্ট সব শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাতে অংশ নেন।
পরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বঙ্গবন্ধুর সমাধিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর রাষ্ট্রপতি বঙ্গবন্ধু ভবনে যান। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর রাষ্ট্রপতি আবার ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন। রাষ্ট্রপতির পরিবারবর্গ এবং কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে আলাদাভাবে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে সকাল ৮টায় গণভবন থেকে পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সকাল ১০টা ৩৩ মিনিটে সমাধিসৌধ কমপ্লেক্সে এসে পৌঁছান। সকাল ১০টা ৩৯ মিনিটে সেখানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদকে অভ্যর্থনা জানান।
এরপর মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

টাঙ্গাইলের সখীপুরে সড়ক থেকে আউয়াল শফী (৪৫) নামের এক স্বাস্থ্য সহকারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা পৌনে ১টার দিকে নলুয়া-বাসাইল সড়কের বাছেত খান উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশে সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আউয়াল শফী উপজেলার বোয়ালী গ্রামের মোশারফ হোসেনের ছেলে। তিনি উপজেলা স্বাস্থ্য ক
৫ মিনিট আগে
নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে সজল মালি (৩০) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুরা গ্রামে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্টারনেট সেবা (ওয়াইফাই) সংযোগের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. কামাল বিশ্বাস (৪৩) নামে এক যুবক গুরুতর দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার খাসের হাট বাজারসংলগ্ন পাটোয়ারী কান্দি গোঁজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান বলেন, ভোরে ফ্লাইওভারের ওপর ধোলাই পাড় টনি টাওয়ারের সামনে কোনো এক যানবাহনের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান।
১ ঘণ্টা আগে