Ajker Patrika

গোপালগঞ্জে খালে মিলল অজ্ঞাত নারীর গলিত মরদেহ

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে খালে মিলল অজ্ঞাত নারীর গলিত মরদেহ
উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একটি খাল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারসংলগ্ন কাটাখালী খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে জয়নগর বাজারসংলগ্ন কাটাখালী খালে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা পুলিশে খবর দিলে কাশিয়ানী থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তবে শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর রহস্য এবং তিনি কীভাবে সেখানে পৌঁছালেন, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত