মোবাইলে গেমস খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ ঠেকাতে গিয়ে কবির সরদার (৩৮) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কবির সরদারের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি গ্রামে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম।
সদর থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার ভোজেরগাতি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে কয়েকজন যুবক মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমস খেলছিলেন। সেখানে ছিলেন স্থানীয় জাহিদ শেখের ছেলে হাসান শেখ ও লোকমান সরদারের ছেলে টিটু সরদারসহ আরও কয়েকজন যুবক। খেলা চলাকালীন একপর্যায়ে টিটু সরদার ও হাসান শেখের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির শুরু হয়। পরে স্থানীয় ইউপি সদস্য আরোজ আলী বিষয়টি মীমাংসা করে দেন।
এর প্রায় কিছুক্ষণ পরে ওই ঘটনার জের ধরে প্রাইমারি স্কুলের সামনে হাসান শেখের সমর্থক জাহিদ শেখ ধারালো ছুরি নিয়ে টিটু সরদারের ওপর হামলা করে। এ সময় অবস্থা বেগতিক দেখে একই এলাকার কবির সরদার উভয়ের মারামারি ঠেকাতে এগিয়ে আসেন। এ সময় জাহিদ শেখের ধারালো ছুরির আঘাতে কবির সরদার ও টিটু সরদার মারাত্মকভাবে আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার কবির সরদারকে মৃত ঘোষণা করেন। আহত টিটু সরদারকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব মো. কামরুদ্দিন সবুজের নাম প্রস্তাব করে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছেন ইউএনও মো. রিদুয়ানুল ইসলাম।
৯ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ থেকে পাগলাপীর পর্যন্ত রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে থাকা গাছের ডালপালা কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ লাইনের সুরক্ষার কথা বলে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর কর্মীরা এসব গাছের ডালপালা কেটেছেন বলে অভিযোগ স্থানীয়দের। বন বিভাগের অনুমতি ছাড়াই এমনভাবে গাছ কাটায় ক্ষোভ জানিয়েছেন স্থানী
১৬ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারীতে একটি বিদ্যালয়ের জমি রক্ষার দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনের সড়কে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।
১৭ মিনিট আগে
হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি অটোরিকশা ও টমটম স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আজ রোববার দুপুরে বাহুবল বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় আতঙ্কে বাজারের
২২ মিনিট আগে