গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী চলন্ত বাসে যাত্রী বেশে ডাকাতির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির সময় লুট করা নগদ টাকা ও মালামাল উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন—মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার লাল মিয়া শেখের ছেলে জুয়েল হোসেন (২৩), ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার আব্দুস সোবাহানের ছেলে মো. নিলয় হোসেন (২০), মানিকগঞ্জ জেলার ঘিওর থানার মৃত আয়েব পোদ্দারের ছেলে তারেক জিয়া (১৯), লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার আদম আলির ছেলে মো. জুয়েল রানা (১৮)। তারা সকলেই রাজধানীর আশুলিয়া থানা এলাকায় ভাড়া থেকে ডাকাতি করে। এ সব তথ্য জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মো. জাকির হাসান।
পুলিশ কমিশনার আরও জানান, গত ২৮ জুন রাত সাড়ে ১২টার দিকে সময় সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাস (রেজিঃ ঢাকা মেট্রো-ব-১৫-২৬৯১) রাজধানীর আশুলিয়া থানার সামনে থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে জিরানী বাজার আসার উদ্দেশ্যে যাত্রা করে। পথে রাত পৌনে একটার দিকে কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী সাকিন এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসটির চলন্ত অবস্থায় বাসে থাকা ৬-৭ জন যাত্রীবেশী ডাকাত সবাইকে জিম্মি করে। এ সময় তারা বাসের সুপারভাইজার মো. রিপন দেওয়ানকে মারপিট করে এবং বাসের চালক জুনায়েদকে ধারালো চাকু দিয়ে আঘাত করে। পরে চালকের আসনে ১ জন ডাকাত বসে গাড়িটির নিয়ন্ত্রণ নেয়। অজ্ঞাতনামা ডাকাতেরা বাসে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোনসহ সর্বমোট ১ লাখ ৩২ হাজার ৮৭০ টাকা লুট করে। পরে ডাকাতি শেষে রাত পৌনে দুইটার দিকে গাজীপুরের কাশিমপুর থানা এলাকার জিরানী বাজারে রেডিয়্যাল ইন্টারন্যাশনাল ফ্যাক্টরির সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসটি থামিয়ে যাত্রীদের চোখ, হাত বাঁধা অবস্থায় রেখে ডাকাতেরা বাস থেকে নেমে পালিয়ে যায়।
এ ঘটনায় ওই বাসের যাত্রী মো. হাসেম আলী (৩৪) বাদী হয়ে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানায় গতকাল শুক্রবার রাতে মামলা দায়ের করেন।
পুলিশ কমিশনার জাকির হাসান বলেন, এ বিষয়ে মামলা হওয়ার পর থেকেই কাশিমপুর থানা-পুলিশের একাধিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর আশুলিয়া, গাজীপুরের কাশিমপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুট হওয়া নগদ টাকা, মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রসহ ৪ জন ডাকাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছে। এ ছাড়া পলাতক আরও দুই সহযোগী আসামির নাম ঠিকানা প্রকাশ করেছে। তারা দীর্ঘদিন ধরে নবীনগর থেকে টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতি করে আসছিল। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদ পুনঃখননে ব্যয় হয়েছিল ২৩ কোটি টাকা। লক্ষ্য ছিল নাব্যতা ফিরিয়ে এনে আশপাশের এলাকার জলাবদ্ধতা কমানো এবং নৌপথ সচল করা। কিন্তু খননের ছয় মাসের মধ্যেই নদ আবার পলি জমে ভরাট হয়ে যায়। বন্ধ হয়ে যায় নৌযান চলাচল।
২ ঘণ্টা আগে
কোলে দুই বছরের কন্যাশিশু। পরনে মলিন পোশাক। মাথার ওপর ছাদ বলতে চুয়াডাঙ্গা শহরের একটি সড়কের পাশের পরিত্যক্ত পানির ট্যাংকের একটুখানি ছাউনি। রোদ-বৃষ্টি কিংবা কনকনে শীত—সব আবহাওয়াতেই মা-মেয়ের ঠিকানা এই একচিলতে ফুটপাত।
২ ঘণ্টা আগে
পঞ্চগড়ে ১১টি সরকারি প্রাথমিক স্কুলের ওয়াশ ব্লক নির্মাণের মেয়াদ শেষ হলেও সাতটির কাজ এখনো শুরু হয়নি। এমনকি ওই সব স্কুলের প্রধান শিক্ষকেরা জানেন না এমন প্রকল্পের অনুমোদন হয়েছে। তাঁদের দাবি, বিদ্যালয়ের নামে দরপত্র হলেও এ বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। তাঁরা সম্পূর্ণ অন্ধকারে ছিলেন।
৩ ঘণ্টা আগে
১৫০ বাংলো ও ৭০০ দ্বিকক্ষবিশিষ্ট কোয়ার্টারে সুপেয় পানি সরবরাহের জন্য নীলফামারীর সৈয়দপুর শহরে উচ্চক্ষমতাসম্পন্ন ৮টি গভীর নলকূপ এবং ৫০ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন ৮টি ওভারহেড পানির ট্যাংক স্থাপন করা হয়েছিল। ৪০ বছর আগে এই ব্যবস্থা অচল হয়ে পড়ে।
৩ ঘণ্টা আগে