
টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, আজ সন্ধ্যায় শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা অন্য কিশোরদের সঙ্গে মারামারির একপর্যায়ে অসুস্থ হয়ে পড়ে শিহাব মিয়া (১৬)। অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছেন শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার হেলাল উদ্দিন।
তবে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুজ্জামান বলেছেন, ওই কিশোরকে যখন হাসপাতালে আনা হয় তখন সে মৃতই ছিল।
ওই কিশোর মৃত্যুর কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
শিহাব মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর ভূঁইয়া গ্রামের ফারুক মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া থেকে চুরির একটি মামলায় আটকের পর তাকে টঙ্গী শিশু উন্নয়ন (বালক) কেন্দ্রে রাখা হয়েছিল।
টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তত্ত্বাবধায়ক মো. এহিয়াতুজ্জামানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়।

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত চারতলা একটি ভবনের চতুর্থ তলা থেকে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। পরে দুটি ভবনে আগুন ছড়িয়ে যায়। এ ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী...
২ মিনিট আগে
হবিগঞ্জে ‘পাগলা’ কুকুরের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরতলির বহুলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কুকুরটিকে আটক করা সম্ভব হয়নি।
৯ মিনিট আগে
কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে হবিগঞ্জের চুনারুঘাট থেকে উদ্ধার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কয়েকজনের সঙ্গে নতুন জীবন শুরুর পরিকল্পনা করে তারা বাড়ি ছেড়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিক্রি করা একটি মোবাইল ফোনসহ অন্যান্য আলামতও উদ্ধার করা হয়েছে।
১৪ মিনিট আগে
সাতক্ষীরার ৭৮টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় সার ডিলার নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে সাতক্ষীরা আদালতের সামনে তৃণমূল বিএনপির নেতা-কর্মী ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়..
১৯ মিনিট আগে