গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আরও একটি জেব্রা মারা গেছে। আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে পার্কে চিকিৎসাধীন অবস্থায় মাদি জেব্রাটির মৃত্যু হয়। এ ছাড়া অসুস্থ রয়েছে আরও একটি জেব্রা। অসুস্থ জেব্রাটির চিকিৎসা চলছে।
জেব্রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির বলেন, নতুন করে জেব্রার মৃত্যুর কারণ জানতে ফের বৈঠকে বসেছে একটি বিশেষজ্ঞ দল।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক মো. তবিবুর রহমান বলেন, শনিবার সকালে জেব্রা পালের দুটি মাদি জেব্রা অসুস্থ হয়ে পড়ে যায়। তাৎক্ষণিক দুটি জেব্রাকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে একটি জেব্রা মারা যায়। অপর অসুস্থ জেব্রাটির চিকিৎসা চলছে। বিশেষজ্ঞ দল পার্কে পৌঁছে তাদের কাজ শুরু করেছেন। এরই মধ্যে মৃত জেব্রার ময়নাতদন্ত শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে জেব্রাটিকে মাটিচাপা দেওয়া হবে।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত পার্কের কোর সাফারি জোনের আফ্রিকান সাফারিতে ৯টি জেব্রা মারা যায়। নয়টি জেব্রার মৃত্যুর কারণ জানতে সাফারি পার্কে বৈঠক শেষে এর কারণ হিসেবে ব্যাকটেরিয়ার আক্রমণকে দায়ী করেছিল বিশেষজ্ঞ দল। এ নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে মোট ১০টি জেব্রার মৃত্যু হয়েছে।

কুমিল্লার দেবিদ্বারে একটি পরিত্যক্ত বাড়ির ঘরের তীরে (আড়ায়) গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইউছুফ আলী (৩২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পথচারীরা দুর্গন্ধ পেয়ে টিনের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে মরদেহটি দেখতে পান। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
২৫ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুরে মেয়েজামাইয়ের কুড়ালের আঘাতে সাহারা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত শাহেদ বিশ্বাস (৪৪) ও তাঁর মা ও তৃতীয় স্ত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহগুলো কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ১০টার দিকে চারজনের মরদেহ কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় দেবাশীষের ভাড়া বাসায় পৌঁছায়। পরে আফসানা শারমীন ও আকরাম হোসেনের মরদেহ তাঁর শ্বশুরবাড়ি থানা পাড়ায় নেওয়া হয়।
১ ঘণ্টা আগে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৯৮ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজারের বেশি ভোট।
৬ ঘণ্টা আগে