গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর বাইমাইল সাইনবোর্ড এলাকায় গতকাল শনিবার রাতে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এক ব্যবসায়ীর আড়াই লাখ টাকা ও পাঁচটি ফোন ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় ছিনতাইকারীর চাপাতির আঘাতে আহত হয়েছেন আমিনুর রহমান নামের ওই ব্যবসায়ী।
আহত আমিনুল ইসলাম (৩৫) মহানগরীর কোনাবাড়ীর বাইমাইল সাইনবোর্ড এলাকার আবদুল মান্নানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাজী মার্কেটে বিকাশ এজেন্টের ব্যবসা করছেন।
আমিনুল ইসলাম বলেন, ‘শনিবার রাত সাড়ে ১০টায় দোকান বন্ধ করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। এ সময় একটি সাদা প্রাইভেট কার থেকে দুজন লোক বের হয়ে আমার পথ রোধ করে। আমি ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তারা আমাকে চাপাতি দিয়ে কোপ দেয়। পরে আমি পড়ে গেলে আমার সঙ্গে থাকা ব্যাগে রক্ষিত আড়াই লাখ টাকা ও বিকাশের কাজে ব্যবহৃত চারটি বাটন ও একটি টাচ মোবাইল ফোন নিয়ে যায়। যাওয়ার সময় দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।’
গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে রোববার দুপুর ১২টা পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা হবে।

রংপুরের পীরগঞ্জে ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেছেন...
৬ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে সোহানা নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহানা ওই গ্রামের প্রবাসী মো. শফিক মিয়ার মেয়ে।
৩২ মিনিট আগে
চট্টগ্রামে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছে রেত, হাতুড়ি, রামদা ও বাটাল পাওয়া গেছে। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে নগরের আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংকরোড এলাকার ৬ নম্বর ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে এক জুয়েলারি দোকানদারকে গুলি করে অন্তত ২৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। অন্তর সরকার (২৮) নামে গুলিবিদ্ধ আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে...
১ ঘণ্টা আগে