‘পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২২’ উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে। গতকাল সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার ক্যাম্পাসের শেখ রাসেল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন।
অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেন, নিজের কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবার পবিত্র দায়িত্ব। এ সময় তিনি, ক্যাম্পাসের যেখানে সেখানে অযাচিত পোস্টার ও ব্যানার টানানো থেকে বিরত থাকারও নির্দেশ দেন। বর্ষা মৌসুমে কোনোভাবেই যেন পানি জমে ডেঙ্গু মশার জন্ম না হয় সে বিষয়েও সচেতন থাকতে সবার প্রতি আহ্বান জানান ড. হুমায়ুন আখতার। এখন থেকে প্রতি মাসের শেষ সোমবার বাউবি ক্যাম্পাসসহ সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে নিয়মিত পরিচ্ছন্নতার কার্যক্রম অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তিনি।
প্রায় তিন শতাধিক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দের বর্ণাঢ্য এক র্যালি উপাচার্যের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে লাইব্রেরির ও পার্কের মোড় দিয়ে শেখ রাসেল চত্বরে গিয়ে শেষ হয়। নানা স্লোগান সংবলিত প্লাকার্ড, ক্যাপ, অ্যাপ্রোন পরিহিত প্রায় অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মীও র্যালিতে অংশ নেন। এ ছাড়া বাউবির সকল আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করা হয়। এরপর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দুপুর ১২.০০ টা থেকে ১.০০ টা পর্যন্ত সকল স্কুল ও বিভাগের প্রত্যেকে নিজ নিজ অফিস ও প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বাউবি প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল এবং রেজিস্ট্রার ড. শফিকুল আলমসহ বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শাখা প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের অভ্যন্তরে পাইওনিয়ার বেজে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। তবে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য না দেওয়ায় আগুনের কারণ, বিস্তৃতি ও ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না।
১ মিনিট আগে
সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারী নিয়োগের মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৪ মিনিট আগে
রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগে
১০ হাজার টাকা ঘুষ চাওয়ার অডিও রেকর্ড ভাইরাল হওয়ার পর শরীয়তপুরের জাজিরা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। ঘুষ দাবির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করেছে জেলা পুলিশ সুপারের কার্যালয়। একই সঙ্গে তাঁকে সাময়িক বরখাস্তের
১২ মিনিট আগে