
গাজীপুরের কালীগঞ্জে ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে ‘ওলামা মাশায়েখ সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা আলেম-ওলামাদের অংশগ্রহণে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দেশ-জাতির সংকটকালে আলেম সমাজকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে।
সম্মেলনে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাজীপুর মহানগর নায়েবে আমির মো. খায়রুল হাসান। তিনি বলেন, ‘ইসলাম নিছক কোনো পূজা-পার্বণের সমষ্টি নয়; এটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। ইতিহাসে যখনই ইসলামি অনুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের অধিকার সুরক্ষিত হয়েছে। বর্তমান অস্থিরতা থেকে উত্তরণের পথ রাসুল (সা.)-এর দেখানো পথ।’ তিনি আরও বলেন, ‘ইসলাম বিজয়ী হলে মানবতা প্রতিষ্ঠিত হবে। রাষ্ট্রে ইনসাফ কায়েম করতে ইসলামের আদর্শে সবাইকে এক হতে হবে।’
সম্মেলনে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা যাকারিয়া হোসাইন বিন কবির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তা’মিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ মাওলানা যাইনুল আবেদীন। তিনি বলেন, ‘আলেমরা নবীদের উত্তরসূরি। দুঃসময়ে জাতিকে দিশা দিতে আলেমদেরই সামনে আসতে হবে। বিভেদ ভুলে ঐক্যের ভিত্তিতে দ্বীনের খেদমত করতে হবে।’

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মাওলানা শিহাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির আফতাবউদ্দিন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ছাইদুল হক, গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা সেফাউল হক, ড. মাওলানা রুহুল আমিন, মাওলানা জাকারিয়া, মাওলানা ফেরদৌস খান সালেহী এবং মাওলানা এস এম আব্দুল হান্নান বেলালী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম কালীগঞ্জের সভাপতি খুরশীদ আলম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা রুহুল আমিন গাজীপুরি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সভাপতি আবু হানিফসহ বিভিন্ন মসজিদের ইমাম-খতিব এবং রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতারা।
ইসলামি সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে কালীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ। মোনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ হয়।

আহত ব্যক্তির স্বজনরা জানান, শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন করিম উদ্দিন। পথে মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। এ সময় দুর্বৃত্তরা তার কাছে থাকা প্রায় ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।
৫ মিনিট আগে
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বাবর আলী মার্কেটের একটি দোকানে বিপুল পরিমাণ জ্বালানি তেল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ড্রাম ও কন্টেইনারে সংরক্ষিত প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।’
২১ মিনিট আগে
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নৌকায় ৪৩ জন ছিল। এর মধ্যে ১৮ জন মারা গেছে। গত ২৩ মার্চ লিবিয়া থেকে নৌযানটি যাত্রা শুরু করার চারদিন পর গতিপথ হারিয়ে ফেলে। পরে খাবার সঙ্কটে অনেকে মারা যায়। পরে দুর্গন্ধ শুরু হলে লাশ সাগরে ফেলে দেওয়া হয়।
৩০ মিনিট আগে
দীপ্ত আদিত্য তাঁর ব্যবহৃত হিরো থ্রিলার মোটরসাইকেলটি প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়ালঘরে রাখেন। পরদিন গোয়ালঘরের তালা ভাঙা দেখতে পান এবং ভেতরে গিয়ে দেখেন মোটরসাইকেলটি নেই। পরে বসতঘরের সামনে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আদিত্য দেখতে পান...
১ ঘণ্টা আগে