
গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাসায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের মারধরের ঘটনায় তাৎক্ষণিকভাবে সাড়া দিতে না পারায় ক্ষমা চেয়েছেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার নাজমুল করিম খান। আজ শনিবার দুপুরে মহানগরীর রাজবাড়ী মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে তিনি ক্ষমাপ্রার্থণা করেন।
এঘটনায় দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ‘দায়িত্বে অবহেলার অভিযোগে’ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে তিনি জানান।
জিএমপি) কমিশনার বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত, তাদের প্রত্যেককে গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করা হবে। আর সময়মতো পুলিশ ঘটনাস্থলে যেতে না পারার কারণে ক্ষমা প্রার্থনা করছি, দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি তাদেরকে ছাড় দেব না।’
নাজমুল করিম বলেন, ‘যে বিপ্লবের মাধ্যমে আপনারা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছেন, যে বিপ্লবের মাধ্যমে দীর্ঘ ১৭ বছরের ফ্যাসিবাদকে আপনারা এ দেশ থেকে বিতাড়িত করেছেন, সেই ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো দেশে রয়ে গেছে। আপনাদের শরীরে যে ফ্যাসিবাদবিরোধী রক্ত, আমার শরীরেও সেই ফ্যাসিবাদবিরোধী রক্ত।’
মহানগর পুলিশ কমিশনার আরও বলেন, যারা ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করবে, তাদেরকে পুলিশে চাকরি করতে দেওয়া হবে না। এত দিন যে ফ্যাসিবাদ পুলিশ তৈরি হয়েছে, এই ফ্যাসিবাদ থেকে পুলিশকে বেরিয়ে আসতে হবে, জনগণের পুলিশ হতে হবে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৬ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৬ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৭ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে