
দিনাজপুরের স্বপ্নপুরী পার্ক থেকে উদ্ধার করা পাঁচটি এশিয়ান কালো ভালুক গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে। আজ বুধবার বেলা ২টার দিকে প্রাণীগুলোকে পার্কের কোয়ারেন্টাইনে নেওয়া হয়।
বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীরা গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে স্বপ্নপুরী পার্ক থেকে ভালুকগুলো উদ্ধার করেন। এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ইউনিটের বন্য প্রাণী পরিদর্শক অসীম কুমার মল্লিক।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. রফিকুল ইসলাম বলেন, প্রাণীগুলোর চিকিৎসা ও পুনর্বাসন চলবে।
এদিকে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বন্য প্রাণী পরিদর্শক অসীম জানান, ইউনিটের পরিচালক ছানাউল্ল্যা পাটওয়ারীর সার্বিক দিকনির্দেশনায় অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগ এবং বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম ও রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানের সময় ওই পার্ক থেকে ভালুক ছাড়াও ৪৩টি পশুপাখি উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ছিল পাঁচটি মায়া হরিণ, ১১টি বানর, ১৭টি সাম্বার হরিণ, পাঁচটি রাজ ধনেশ, দুটি শজারু ও একটি ভোঁদড়। এগুলোর মধ্যে শুধু ভালুকগুলো সাফারি পার্কে পাঠানো হয়েছে। অভিযানের পর বন্ধ করা হয়েছে স্বপ্নপুরী পার্কের মিনি চিড়িয়াখানা।
অসীম বলেন, গত ২৬ জানুয়ারি পার্কটিতে প্রথম ধাপের অভিযানে ৭৪টি বন্য প্রাণী জব্দ করা হয়। এগুলোর মধ্যে ৫২টি বন্য প্রাণী পার্ক কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ সেসব প্রাণীর বেশির ভাগের পক্ষে কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় পরে মঙ্গলবার অভিযান পরিচালনা করে প্রাণীগুলো নিয়ে আসা হয়।
বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের অপর বন্য প্রাণী পরিদর্শক আবদুল্লাহ আল সাদিক জানান, স্বপ্নপুরী পার্কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ১০ বছর আগে সাত বছরের এক শিশুকে হত্যার ঘটনায় সুজন দাশ (৩৫) নামের এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগে
বিদ্যুৎ খাতে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের অনুসন্ধান-সংশ্লিষ্ট একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে...
১৬ মিনিট আগেবগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর হাটের টোল আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। প্রায় দুই মাস ধরে হাটের টোল আদায় বন্ধ রয়েছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সমাবেশের ঘটনাও ঘটেছে।
১৮ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া মাদ্রাসার ছাত্র আরিফ ও আদাবর থানায় রুবেল হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রাখা হয়েছে। এই দুই মামলাসহ পৃথক সাত মামলায় জামিন বহাল থাকলেও অন্য এক মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন ঘিরে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
৪১ মিনিট আগে