Ajker Patrika

গাজীপুরে কারখানার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে 

প্রতিনিধি, গাজীপুর
গাজীপুরে কারখানার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে 

গাজীপুর মহানগরীর বাসন মেট্রো থানার ভোগড়া এলাকায় আলেমা টেক্সটাইল লিমিটেড নামে একটি কারখানার গুদামে আগুনের ঘটনা ঘটেছে। 

সোমবার (১৬ আগস্ট) সকাল ছয়টার দিকে কারখানার ডাইং ও নিটিং সেকশনের গুদামে আগুন লাগে। আগুনের শিখা দেখতে পেয়ে কারখানার নিজস্ব অগ্নিনির্বাপন ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া জানান, সোমবার সকাল ৬টা ৮ মিনিটে কারখানায় আগুন লাগার সংবাদ পাওয়া যায়। প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন বাড়তে থাকায় কাশিমপুর, টঙ্গী ফায়ার স্টেশনসহ মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে একযোগে কাজ শুরু করে। প্রায় ঘন্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে হতাহতের খবর ঘটনা ঘটেনি। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেননি তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত