
গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর–চিলমারী সংযোগ সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত মাওলানা ভাসানী সেতু গত বুধবার (২০ আগস্ট) উদ্বোধন করা হয়েছে। এরই মধ্যে সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি হয়ে গেছে। আলো না জ্বলায় রাতের বেলায় পুরো সেতুটি ঘুটঘুটে অন্ধকার হয়ে পড়ছে। এতে সেতুতে যানবাহন ও পথচারীদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।
আজ শুক্রবার (২২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী বলেন, ‘বিষয়টি আমরা রাতেই জানতে পারি। উদ্বোধনের পরদিন কোনো এক সময়ে দুর্বৃত্তরা সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তার চুরি করেছে। আমরা দুষ্কৃতিকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেব। একই সঙ্গে দ্রুত নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু হবে। পাশাপাশি সেতুতে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা দেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।’
গতকাল বৃহস্পতিবার রাতেই সেতুটি অন্ধকারে ডুবে যায়। অনেক যাত্রী ও স্থানীয়রা আলো বন্ধ অবস্থার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। ফেসবুকে ল্যাম্পপোস্টের তার কেটে নেওয়ার ছবিও ভাইরাল হয়।
পথচারী, চালক ও স্থানীয়রা বলেন, আলো না থাকায় সন্ধ্যার পর থেকে সেতুতে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। দুর্ঘটনার ভয় নিয়ে সেতু পারাপার হতে হচ্ছে। তাঁদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে ল্যাম্পপোস্টে নতুন বিদ্যুৎ সংযোগ দিয়ে সেতুটি আবার আলোকিত করা হোক। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের চুরি বা নাশকতার ঘটনা রোধে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে।
স্থানীয়দের মতে, ভাসানী সেতুটি এখন কেবল একটি সড়ক যোগাযোগ প্রকল্প নয়, বরং একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ সেতুটি দেখতে ভিড় করছেন। তাই দর্শনার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে ঘুরে বেড়ানোর সুযোগ নিশ্চিত করা জরুরি।
এ ব্যাপারে জানতে চাইলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, ‘কর্তৃপক্ষের চুরি সংক্রান্ত অভিযোগ পেলে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। দুর্বৃত্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ওসি আরও বলেন, ‘সেতুর ওপর যানবাহনের শৃঙ্খলা রক্ষায় আজ থেকেই সেখানে পর্যাপ্ত পুলিশ সদস্য রাখা হচ্ছে। শিগগিরই একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। এছাড়া স্থায়ী ক্যাম্পের জন্যও আবেদন করা হয়েছে।’
উল্লেখ্য, গত ২০ আগস্ট দুপুরে ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর থেকেই প্রতিদিন বহু মানুষ সেতুটি দেখতে ভিড় করছে।

চট্টগ্রাম বন্দরের এনসিটি (নিউমুরিং কনটেইনার টার্মিনাল), সিসিটিসহ (চিটাগাং কনটেইনার টার্মিনাল) বন্দরের অন্য কোনো স্থাপনা বিদেশি বা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ইজারা প্রদানের ষড়যন্ত্র বন্ধের দাবিতে বন্দর রক্ষা কমিটি চট্টগ্রাম-এর উদ্যোগে মশাল মিছিল হয়েছে।
৪ মিনিট আগে
রংপুরে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপনকে কেন্দ্র করে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) রংপুর বিতরণ অঞ্চলের প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসকসহ ছয় কর্মকর্তার বিরুদ্ধে দেওয়ানি মামলা হয়েছে। সচল পোস্ট-পেইড মিটার খুলে জোরপূর্বক প্রি-পেইড মিটার স্থাপন, সরকারি নির্দেশনা অমান্য এবং গ্রাহকদের....
৭ মিনিট আগে
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য নতুন করে ভিন্ন স্থানে নির্মাণের জন্য জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে আহ্বায়ক করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, বর্তমান স্থান ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর’ হিসেবেই থাকবে।
১২ মিনিট আগে
আনিসুল হক বনানী থানার অধীনে নিজের নামে লাইসেন্সপ্রাপ্ত একটি পিস্তলের মালিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য দেওয়া সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের মধ্যে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয়...
১৫ মিনিট আগে