
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে ফরিদ উদ্দীন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (২১ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল শনিবার রাতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার টাওয়ার এলাকায় শিউলি বেগম (৩৫) নামের নারীকে হত্যা করা হয়।
নিহত শিউলী বেগম ওই এলাকার ফরিদ উদ্দীনের দ্বিতীয় স্ত্রী। তিনি একই ইউনিয়নের বোগদহ সদর কলোনি এলাকার শরীফ মিয়া ড্রাইভারের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ফরিদ শিউলীকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে গলা-পাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে লাশ বাড়ির পাশে কলাবাগানে ফেলে রেখে পালিয়ে যান ফরিদ। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রশিদুল বারী। পরে নিহতের বাবা শরীফ মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। এরপর রাতেই ওই গ্রাম থেকে অভিযুক্ত ফরিদকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহত শিউলীর বাবা শরীফ মিয়া ও স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়েকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন ফরিদ। তাঁরা ফরিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ফরিদকে গ্রেপ্তার করা হয়েছে।

মাইক্রোবাসে ছিলেন না জনি। ফলে তিনি বেঁচে গেলেও তিন শিশুসন্তান নিয়ে মারা গেছেন তাঁর স্ত্রী পুতুল। ফলে একটি সাজানো সংসার তছনছ হয়ে গেল। দেবরের বিয়েতে গিয়ে লাশ হয়ে ফিরলেন পুতুল, তাঁর তিন সন্তান আলিফ, সামিউল ও ইরাম।
৭ মিনিট আগে
পরিস্থিতি খারাপ হওয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান বৈঠকে বসেন। সেখানে শ্রমিকদের দাবি আংশিক মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে তাঁরা রাতেই কাজে ফেরার ঘোষণা দেন। ঈদ বোনাস না পেয়ে দুই দিন ধরে ১ হাজার ৩০০ পরিচ্ছন্নতাকর্মী মঙ্গলবার সন্ধ্যা থেকে
১৭ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে কাঁদতে কাঁদতে বারবার মূর্ছা যাচ্ছিলেন সালাম মোড়ল। খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামের সালামের মেয়ে মারজিয়া আক্তার মিতুর সঙ্গেই বিয়ে হয়েছিল মোংলার আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বিরের সঙ্গে। সড়ক দুর্ঘটনায় তার ২ মেয়ে মারজিয়া আক্তার মিতু এবং লামিয়া মারা গেছে।
১৯ মিনিট আগে
বরগুনার আমতলীতে তালগাছ নিয়ে বিরোধের জের ধরে আতাহার হাওলাদার (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ঘটনা ঘটেছে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে আমতলী উপজেলার চলাভাঙ্গা গ্রামে। জানা গেছে, চলাভাঙ্গা গ্রামে সাইদুল মৃধা ও আতাহার হাওলাদারের মধ্যে একটি তালগাছ নিয়ে বিরোধ ছিল।
২৭ মিনিট আগে