
গাইবান্ধার পলাশবাড়ীতে মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। আজ সোমবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের চালকল এলাকায় এ অবরোধ করেন তাঁরা। এ সময় সড়কের দুই দিকে যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
অবরোধ চলাকালে বক্তব্য দেন শরিফুল ইমলাম, নাজমুল সরকার হানিফ, লিমন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলার মহদীপুর ইউনিয়নের গাড়ানাটা গ্রামের বাসিন্দা মিলন মিয়া ও তাঁর স্ত্রী লিপি বেগম দীর্ঘদিন ধরে মাদকের কারবার চালিয়ে আসছেন। সম্প্রতি ওই দম্পতি র্যাবের অভিযানে গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে আবারও কারবার শুরু করেন। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাঁদের গ্রেপ্তারসহ এলাকায় মাদকের কারবার বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেন।
এ সময় সড়কের দুই দিকে শত শত যানবাহন আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে পুলিশ গাড়ানাটা গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি মুন্না ও শুভ নামের দুই যুবককে আটকের পর অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, ‘অভিযুক্ত মিলনের স্ত্রী লিপিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পাশাপাশি আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় সালাউদ্দিন মোল্লা (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন মোটরসাইকেলের আরও দুই আরোহী। আজ সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মালিগ্ৰাম এলাকায় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
২ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার এক ঘণ্টা পরেই স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ সোমবার উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সেই স্থগিত আদেশ বাতিলের দাবি জানানো হয়।
১৯ মিনিট আগে
সৌদি আরবে আড়াই হাজার রিয়াল বেতনে ড্রাইভিং ভিসার লোভ দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা ড্রাইভিং ভিসার নাম করে সাধারণ মানুষের হাতে টুরিস্ট ভিসা ধরিয়ে দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করত...
২৫ মিনিট আগে
মানিকগঞ্জের হরিরামপুরে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থান কর্মসূচি ঘিরে সোমবার উত্তেজনা ছড়ায়। এক পক্ষ মোল্লা শাহিনের বিরুদ্ধে অভিযোগ তুলে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করে, অন্য পক্ষ বিল্লাল খানের বিরুদ্ধে কর্মসূচি পালন করে। পরে থানার সামনে থেকে ককটেল সদৃশ বস্তু ও পেট্রোল বোমা তৈরির...
৩২ মিনিট আগে