আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন উপলক্ষে ফরিদপুরে বিএনপির মানববন্ধনে পুলিশের বাঁধা দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মানববন্ধনের ব্যানারও কেড়ে নিতে দেখা যায় পুলিশ সদস্যদের। আজ রোববার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের কোর্ট পাড় এলাকায় আইনজীবী সমিতি ভবনের সামনে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছেন।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতা-কর্মী ও নাগরিক পরিবারের স্বজনদের’ এ মানববন্ধন কর্মসূচি পালন করে জেলা বিএনপি। দলটির কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী প্রতিটি জেলায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার কথা ছিল। ফরিদপুর প্রেসক্লাবের সামনে নেতা–কর্মীরা কেউ না আসলেও সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় পুলিশ সদস্যদের। কিন্তু দলটি মানববন্ধনের আয়োজন করেন কোর্ট চত্বরে, সেখানেও পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।
জানা যায়, বিএনপির বেশ কিছু নেতা-কর্মী ও আইনজীবীরা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। এ সময় মহানগর বিএনপির সভাপতি বেনজীর আহমেদের পরিচালনায় অংশ গ্রহণকারীরা বক্তব্য দেওয়া শুরু করেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আশরাফ ও গোলাম রব্বানী বক্তব্য দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। পুলিশ আয়োজককারীদের মানববন্ধন করা যাবে না বলে জানিয়ে তাদের ওই স্থান ত্যাগের নির্দেশ দেয়।
মানববন্ধনে পুলিশের বাঁধা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন নগর বিএনপির সভাপতি বেনজীর আহমেদে তাবরীজ। তিনি পোস্টে লিখেন, বিএনপির মানববন্ধনে পুলিশের বাঁধা।
ওই ভিডিওতে দেখা যায়, বিএনপির নেতা–কর্মীরা তাদের কর্মসূচি অব্যাহত রাখার চেষ্টা করলে কোতোয়ালি থানার এসআই শামীম হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সদস্য বাধা দেয় এবং ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের প্রথমে বাগ্বিতণ্ডা ও পরে ধস্তাধস্তি শুরু হয়।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী অভিযোগ করে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করছিলাম। এক একজন নেতা বক্তব্য রাখছিলেন। কিন্তু একপর্যায়ে পুলিশ এসে আমাদের ব্যানার কেড়ে নিয়ে মানববন্ধন কর্মসূচি পণ্ড করে দেন।’
অভিযোগ অস্বীকার করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, বিএনপির মানববন্ধনে বাঁধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। এ অভিযোগের কোনো ভিত্তি নেই।

শোক, শ্রদ্ধা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ মিছিলে অংশ নিতে সকাল থেকেই ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ হোসেনি দালানে সমবেত হন। কালো পোশাকে হাতে প্রতীকী ছুরি, বিভিন্ন পতাকা, নিশান নিয়ে মিছিলে অংশ নিয়েছেন শত শত মানুষ।
১৭ মিনিট আগে
পাবনার চাটমোহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
৩৪ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাঁসের চরসংলগ্ন তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে দুটি ড্রেজার ও তিনটি বাল্কহেডসহ ১৫ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ফটিকছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলার যুব বিভাগ। শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাসস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজ থেকে...
১ ঘণ্টা আগে