
ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি এলাকায় অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্ব ওলি হজরত মাওলানা শাহ্ সুফি খাজা বাবা ফরিদপুরির (কু. ছে. আ.) চার দিনব্যাপী পবিত্র ওরস শুরু হয়েছে।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ওরস উপলক্ষে ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে বিশ্ব জাকের মঞ্জিলে পবিত্র জুমার নামাজ আদায় করা হয়। এ উপলক্ষে কয়েক কিলোমিটার এলাকাব্যাপী তাঁবু স্থাপন করা হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক ও নৌপথে বিভিন্ন যানবাহনে চেপে লাখো ভক্ত (আশেকান ও জাকেরান) সমবেত হচ্ছেন।
ওরস উপলক্ষে আজ শুক্রবার দুপুর ১২টায় দরবার শরিফের মাদ্রাসার হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সেখানে সাংবাদিকদের ওরস বিষয়ে বিভিন্ন বক্তব্য তুলে ধরেন বিশ্ব জাকের মঞ্জিলের সমন্বয়কারী এম এম শহিদুল ইসলাম (শাহীন)।
তিনি জানান, আগামীকাল শনিবার ফজর নামাজের পর ফাতেহা শরিফ পাঠ ও তরিকতের আমল পালনের মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হবে। প্রতিদিন ফরজ আমলের পাশাপাশি পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজগার, মোরাকাবা-মোশাহেদা, ওয়াজ নসিহত, ওয়াজ মাহফিল এবং সুন্নাত ইবাদতের পাশাপাশি নফল ইবাদত চলবে। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ওরস সফলভাবে আয়োজনে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশের বিপুলসংখ্যক ভক্ত-মুরিদান এবারের ওরসে অংশ নেবেন।
তিনি আরও জানান, এই ওরসে ইতিমধ্যে ভারতের আসাম, ত্রিপুরা, কোচবিহার ও পাকিস্তান থেকে জাকেরান পৌঁছেছেন। এ ছাড়া ভারতের বিভিন্ন রাজ্য ও কয়েকটি মুসলিম দেশ থেকে জাকেররা আসবেন।
তাঁদেরসহ তিন থেকে চার লাখ জাকের ও আশেকানদের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতায় ২৫ হাজার স্বেচ্ছাসেবী রয়েছে। এ ছাড়া পুলিশ, সেনাবাহিনীসহ তিন শতাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন।
এ সময় বিশ্ব জাকের মঞ্জিলের কর্মী গ্রুপের ফরিদপুরের প্রধান কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, বিশ্ব ওলি হজরত মাওলানা শাহ্ সুফি খাজা বাবা ফরিদপুরি (কু. ছে. আ.) কেবলাজান ছাহেবের স্থলাভিষিক্ত পীরজাদা মাহফুজুল হক মুজাদ্দেদী ওরস চলাকালীন চার দিনই আশেকান জাকেরানদের সঙ্গে সাক্ষাৎ প্রদান করবেন। মঙ্গলবার ফজর নামাজ পর শাহ্ সুফি ফরিদপুরি (কু. ছে. আ.) রওজা জিয়ারত করা হবে। এরপর বিশ্ব শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে চার দিনের এই ওরস শরিফ।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে