
দিনাজপুরে উপখাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের উদ্দেশ্যে ডিভাইস ব্যবহারকারী একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেলা ২টার দিকে শহরের ফকিরপাড়া এলাকার স্বপ্নচূড়া ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের ধারণা, গ্রেপ্তারকৃতরা একটি সংগঠিত চক্রের সদস্য, যারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সরকারি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করে আসছে। তাদের বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রস্তুতি চলছে।
এর আগে শহরের কেরি মেমোরিয়াল স্কুল পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষার্থী কৃষ্ণপদ রায়কে (২৫) ডিভাইসসহ হাতেনাতে আটক করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যে পরে স্বপ্নচূড়া ছাত্রাবাসে অভিযান চালিয়ে দুজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুন্দর রায় ওরফে সবুজ (৩২) ও মামুনুর রশিদ মামুনকে (৩৩) গ্রেপ্তার করা হয়। অভিযানে পাঁচটি ইলেকট্রনিক ডিভাইস, একাধিক সিম, বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড ও বেশ কয়েকটি স্ট্যাম্প জব্দ করেছে পুলিশ।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ‘প্রথমে কৃষ্ণপদ রায়কে পরীক্ষাকেন্দ্র থেকে ডিভাইসসহ ধরা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ছাত্রাবাসে অভিযান চালিয়ে আরও দুজনকে আটক করা হয়। সেখানে ডিভাইসসহ পরীক্ষায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। তাদের নাম-পরিচয় শনাক্তে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তে প্রমাণ মিললে সবাইকে আইনের আওতায় আনা হবে।’

শাপলা মহিলা সংস্থার জরিপে দৌলতদিয়াসহ চার যৌনপল্লীতে অপ্রাপ্তবয়স্ক শিশু-কিশোরীদের যৌনশোষণের তথ্য উঠে এসেছে। সংস্থাটির দাবি, গত পাঁচ মাসে পাচারের শিকার আট শিশু-কিশোরীকে উদ্ধার করা হয়েছে।
১৪ মিনিট আগে
মা ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা চলাকালে পটুয়াখালীর দশমিনা উপজেলার তেঁতুলিয়া নদীতে মাছ শিকারে ১২ থেকে ১৩ বছর বয়সী শিশুদের ব্যবহার করার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন, নৌপুলিশ ও মৎস্য বিভাগের নিয়মিত অভিযান এড়াতে জেলেরা এ কৌশল নিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
১৯ মিনিট আগে
মালয়েশিয়ার শ্রমবাজারের বর্তমান পরিস্থিতি, বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ ও সরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোর সম্ভাবনা খতিয়ে দেখতে ১৫ থেকে ১৭ অক্টোবর দেশটিতে সফরে যাবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও বোয়েসেলের চার কর্মকর্তা।
২৪ মিনিট আগে
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে দুই প্রধান শিক্ষকসহ ছয় সরকারি চাকরিজীবীকে পদ দেওয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। এ নিয়ে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে। তাঁদের অভিযোগ, ত্যাগী ও সক্রিয় নেতাদের উপেক্ষা করে সরকারি চাকরিজীবীদের গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে, যা সরকারি চাকরিবিধি ও দল
৩১ মিনিট আগে