
দিনাজপুর জেলা কারাগারে ডাকাতিসহ দুটি মামলায় সাজাপ্রাপ্ত এবং অপর একটি মামলায় বিচারাধীন এক কয়েদির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত ওই আসামির নাম সামসুল হক মন্ডল (৪৭)। তিনি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় বদনা পূর্বপাড়া এলাকার মৃত মোজাম মন্ডলের ছেলে।
দিনাজপুর জেলা কারাগার সূত্রে জানা গেছে, কয়েদি সামসুল হক মন্ডল আজ বুধবার ভোর ৫টার দিকে অসুস্থ বোধ করলে তাঁকে দ্রুত দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৩০ মিনিটে তিনি মারা যান। বর্তমানে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে রয়েছে। কয়েদি সামসুল একটি ডাকাতি মামলায় পাঁচ বছর সাজা পেয়ে দণ্ড ভোগ করছিলেন। এ ছাড়া তিনি আইনশৃঙ্খলা বিঘ্নের অপর একটি মামলায় দুই বছরের সাজা ভোগ করছেন এবং আরও একটি মামলা বিচারাধীন রয়েছে।
দিনাজপুর কারাগারের জেল সুপার মো. মতিয়ার রহমান আজকের পত্রিকাকে জানান, কয়েদি সামসুল হক মন্ডল আজ বুধবার ভোর ৫টার দিকে অসুস্থ বোধ করলে তাকে দ্রুত দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টা ৩০ মিনিটে মৃত্যুবরণ করেন। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কুমিল্লার মেঘনা উপজেলায় দুর্বৃত্তের হামলায় আহত শাহজালাল ওরফে সাব্বির (২০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
৯ মিনিট আগে
অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ইভ্যালি গ্রাহকদের কাছ থেকে পণ্যের অর্ডার নিয়ে নির্ধারিত সময়ে সরবরাহ না করে অর্থ আত্মসাৎ করেছে।
১ ঘণ্টা আগে
হাম রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আট মাসের শিশু জান্নাতুল মাওয়াকে আবারও নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের সখীপুরে রিদুয়ান ইসলাম (১৭) নামের এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার প্রতিমা বংকী কামিল মাদ্রাসার দক্ষিণ পাশে ঢাকা-সখীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে মোটরসাইকেলসহ পড়েছিল তাঁর লাশ।
২ ঘণ্টা আগে