নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড ও শিবপুরের সৃষ্টিগড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন—কাভার্ডভ্যানের চালক সুমন মিয়া ও তাঁর সহযোগী (পরিচয় শনাক্ত করা যায়নি) এবং মোটরসাইকেল আরোহী খাদেমুল ইসলাম (৩০)। তিনি ঢাকার পল্লবী থানার কালসী এলাকার বাসিন্দা।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা অজ্ঞাত ট্রাক ও কাভার্ড ভ্যান ভৈরবের দিকে যাচ্ছিল। ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবো উপজেলার নারায়নপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। এ সময় ভাঙা সড়কের খানাখন্দে সামনের ট্রাকটি থামার চেষ্টা করলে পেছনের একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে চালক ও তাঁর সহকারী ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানা-পুলিশ মরদেহ দুটো উদ্ধার এবং কাভার্ড ভ্যান জব্দ করে থানায় নিয়ে যায়।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সফর উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হলেও সামনের ট্রাকসহ চালক পালিয়ে গেছে।
অপরদিকে সিলেটের সুনামগঞ্জ ভ্রমণ শেষে ঢাকায় ফিরছিলেন খাদেমুল ইসলাম। তিনি শিবপুর উপজেলার সৃষ্টিগড়ে পৌঁছালে এনা পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খাদেমুল আহত হন। আহত অবস্থায় তাঁকে নরসিংদী জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটিকে জব্দ করতে পারলেও চালক পালিয়ে যান।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবীর হোসেন বলেন, ‘সিলেট থেকে মোটরসাইকেলে করে খাদিমুল ঢাকার দিকে যাচ্ছিলেন। পেছন থেকে আসা এনা পরিবহন বাস তাকে চাপা দেয়। ঘাতক বাসটির চালক পালিয়ে যান। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসি।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে