
নরসিংদীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নূরতাজ বেগম (৬০) নামে এক আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল বুধবার রাতে শহরের দক্ষিণ কান্দাপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে নূরতাজ বেগমের মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনেরা। সঠিক তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে উপপরিদর্শক নইমুল মোস্তাকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নূরতাজ বেগমকে ১০ কেজি গাঁজাসহ শহরের ভেলানগর এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে ডিবি পুলিশের কার্যালয়ে রাখা হয়। রাত ৩টার দিকে নূরতাজ বেগম অসুস্থ বোধ করলে তাঁকে নরসিংদী ১০০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল পৌনে ৮টার দিকে বুকে ব্যথা অনুভব করেন এবং কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. পলাশ মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘এবডমিন পেইন থাকায় রাতে ওই রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা দেওয়ার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে বুক ব্যথা শুরু হলে তাঁর মৃত্যু হয়। হৃদ্রোগে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।’
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গাঁজাসহ গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে থাকা ওই নারী অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। আইন অনুযায়ী একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় আমরা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে