রাজধানীর কামরাঙ্গীরচর কয়লাঘাট এলাকার একটি বাসায় সামিয়া আক্তার সুগন্ধা (১৭) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে হতাশাগ্রস্ত ছিল বলে জানিয়েছেন স্বজনেরা।
গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। স্বজনেরা দেখতে পেয়ে মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা জোর করে মরদেহ বাসায় নিয়ে যান। পরে পুলিশ সংবাদ পেয়ে সকালে বাসা থেকে মরদেহ এনে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, সোমবার রাতে কামরাঙ্গীরচরের বাসায় গলায় ফাঁস দেয় ওই শিক্ষার্থী। স্বজনেরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা মরদেহ বাসায় নিয়ে যান। বিস্তারিত তদন্ত চলছে।
সামিয়ার খালা রিনা আক্তার জানান, এসএসসি পরীক্ষার্থী ছিল সামিয়া। তার বাবা ডালিম মাসুদ দ্বিতীয় বিয়ে করে অন্যত্র থাকেন। সামিয়া মা রুনা ও বড় ভাই অনিকের সঙ্গে কামরাঙ্গীরচর কয়লাঘাট বেড়িবাঁধ এলাকায় নানা বিল্লাল হোসেনের বাড়ির ৫ম তলার বাসায় থাকত।
তিনি আরও জানান, গতকাল সামিয়ার মা আত্মীয়ের বাড়িতে ছিলেন। রাতে বাসায় ছিল দুই ভাইবোন। রাতে সামিয়াকে রেখে বড় ভাই অনিক বাইরে গিয়েছিলেন। বাসায় ফিরে দরজা খোলার জন্য সামিয়াকে ডাকাডাকি করলে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন। তখন দেখতে পান, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে সামিয়া। প্রতিবেশীদের সহযোগিতায় তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিল সামিয়া। সে কারণে আত্মহত্যা করে থাকতে পারে বলে তাঁদের ধারণা।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁদের দাবি, কৃষি গবেষণার জন্য ব্যবহৃত এই মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
১৬ মিনিট আগে
বরিশালের মুলাদীতে মাদক ও জুয়ার আসর বন্ধের ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে হামলার শিকার শুক্কুর আলী ব্যাপারী (৪০) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তাঁর মৃত্যু হয়। এর আগে গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার
২৩ মিনিট আগে
জুলাই আন্দোলন চলাকালে ঢাকার মিরপুর ১০ গোলচত্বর এলাকায় দশম শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
৩৭ মিনিট আগে
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর সপ্তম দিনে চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ২১ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। জব্দ করা হয়েছে ১০ মণ ইলিশ, ১২ হাজার মিটার কারেন্ট জাল ও ৬টি ইঞ্জিনচালিত নৌকা। করা হয়েছে ৬টি মামলা।
৪০ মিনিট আগে