
রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়লেও কালোটাকা ও পেশিশক্তির দৌরাত্ম্যের কারণে নির্বাচনে নারীর অংশগ্রহণ তুলনামূলকভাবে কম। বর্তমানে রাজনৈতিক অঙ্গনে যোগ্য অনেক নারী থাকলেও অর্থ-সম্পদ না থাকায় তাঁরা মনোনয়ন দৌড়ে এবং নির্বাচনী মাঠে পিছিয়ে পড়ছেন। তাই কালোটাকার দৌরাত্ম্য কমলে নির্বাচনে নারীর অংশগ্রহণ বাড়বে।
আজ বৃহস্পতিবার (৩০ মে) আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক মতবিনিময় সভায় আলোচকেরা এ সব কথা বলেন।
ইউএসএআইডির অর্থায়নে স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ (এসপিএল) প্রকল্পের আওতায় ‘নারীর জয়ে সবার জয়’ ক্যাম্পেইনের অংশ হিসেবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বর্তমান ও সাবেক সংরক্ষিত আসনের নারী সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নির্বাচনে নারীর অংশগ্রহণ বৃদ্ধিতে নারী সংসদ সদস্যরা ‘জনতহবিল গঠনের আইন’ প্রণয়নের আহ্বান জানান। এ জন্য সংসদে একটি বেসরকারি বিল উত্থাপনের প্রস্তুতি চলছে বলেও সভায় জানানো হয়।
সভায় সংরক্ষিত আসনের বর্তমান ও সাবেক ১০ জন সংসদ সদস্য অংশগ্রহণ করেন। নারী প্রার্থীদের নানা চ্যালেঞ্জ তুলে ধরে তাঁরা বলেন, ‘রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য নারীদের অর্থের অভাব রয়েছে, দলীয় বরাদ্দেও পুরুষ সহকর্মীদের থেকে তাঁরা পিছিয়ে। এ ক্ষেত্রে পাবলিক ফান্ডিং (জনতহবিল) ব্যবস্থা দলগুলোকে সাধারণ আসনে আরও বেশি নারীদের মনোনয়ন দিতে উৎসাহিত করবে।’
এ জন্য নারী সংসদ সদস্যরা ভবিষ্যতের নির্বাচনে সরকারি তহবিলের পক্ষে সংসদে একটি প্রাইভেট মেম্বারস বিল উত্থাপন করার পরিকল্পনা করছেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে আগামী নির্বাচনে নারীদের জন্য তহবিল ও প্রার্থীর সংখ্যা বাড়ানোর আহ্বান জানান, যাতে নারী রাজনীতিবিদদের জন্য একটি সমতাপূর্ণ অবস্থা নিশ্চিত করা যায়।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রিন্সিপাল ডিরেক্টর ড. আবদুল আলিম সভায় বেসরকারি বিলের একটি খসড়া উপস্থাপন করেন। তিনি জানান, বিভিন্ন দেশে জেন্ডার নির্দিষ্ট সরকারি তহবিল ব্যবস্থার কার্যকারিতা প্রমাণিত হয়েছে। সেসব দেশে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বেড়েছে এবং প্রার্থী ও নির্বাচিতদের মধ্যে লিঙ্গ ভারসাম্য তৈরি করেছে। অনুষ্ঠানে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা এবং সাবেক সংসদ সদস্য রওশন আরা মান্নান বেসরকারি বিল উত্থাপনে তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল ওল্ডস বলেন, নারী সদস্যদের এই উদ্যোগটি বাংলাদেশে রাজনীতিতে নারীদের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবে। এই পথচলায় তিনি পুরুষ সহকর্মীদেরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বিলের খসড়াটি নিয়ে জাতীয় সংসদের স্পিকার এবং সংসদীয় স্থায়ী কমিটিসহ প্রধান অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস বলেন, এ ইস্যুতে দীর্ঘমেয়াদি অ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। যাতে জনসাধারণের মধ্যে ঐকমত্যের সৃষ্টি হয় এবং সংসদের ভেতরে-বাইরের পুরুষ সহকর্মীসহ অন্যদের সমর্থন পাওয়া যায়।
সভায় আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরমা দত্ত, মাহফুজা সুলতানা মলি, দ্রৌপদী দেবী আগরওয়ালা প্রমুখ।

মেহেরপুরের গাংনী উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়সংলগ্ন আসাদ মার্কেটের সিঁড়িতে পড়ে থাকা একটি ব্যাগ ঘিরে বোমা আতঙ্ক সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে গমের আটা উদ্ধার করেছে। আজ বৃহস্পতিবার দুপুরে গাংনী শহরের আসাদ মার্কেটে এ ঘটনা ঘটে...
৫ মিনিট আগে
২০২৩ সালের ১৩ মার্চ রাতে করিমগঞ্জ উপজেলার সিন্ধ্রীপ গ্রামের হালিমাকে হত্যা করা হয়। পরদিন ১৪ মার্চ বাড়ি থেকে প্রায় ৩০০ গজ উত্তরে একটি পতিত জমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথার অংশ মাটিতে পোঁতা ছিল। গলায় সাদা রশি প্যাঁচানো এবং মুখে রক্তাক্ত জখমের চিহ্ন ছিল।
১০ মিনিট আগে
চাঁদা আদায় ও শ্রমিকদের মারধরকে কেন্দ্র করে দুই শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যরা কর্মবিরতি শুরু করলে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বিভিন্ন রুটে যান...
১ ঘণ্টা আগে
রেলওয়ের জায়গায় স্থাপনা নির্মাণকে কেন্দ্র করে বগুড়ার সোনাতলা রেলস্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনার পর লিখিতভাবে ক্ষমা চেয়েছেন উপজেলা যুবদলের এক নেতা। একই সঙ্গে ভাঙচুর করা স্টেশনের কম্পিউটার মেরামত করে দেওয়া হয়েছে। এরপর বৃহস্পতিবার সকাল থেকে কর্মবিরতি প্রত্যাহার করে স্বাভাবিক কাজে ফিরেছেন স্টেশনের কর্মকর্
২ ঘণ্টা আগে