
ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে নৃশংস হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে হাসপাতালে পর্যাপ্ত নিরাপত্তার দাবি তুলে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
আজ রোববার (১৩ জুলাই) রাত ১০টার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সংগঠন ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ইফতেখার উদ্দিন আহমেদ চৌধুরী।
ইফতেখার উদ্দিন জানান, কলেজের সাধারণ শিক্ষার্থীরা আজ সন্ধ্যায় জরুরি সভা করেছেন। এখনো বেশ কিছু দাবি পূরণ করা হয়নি। এই পরিস্থিতিতে আগামীকাল সোমবারও সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এরপর কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালকের সঙ্গে দাবির বিষয়ে কথা বলা হবে।
ইফতেখার বলেন, ইন্টার্ন ডক্টরস সোসাইটি সিদ্ধান্ত নিয়েছে, দৃশ্যমান নিরাপত্তার কিছু ব্যবস্থা নেওয়া হলেও হাসপাতাল এখনো সম্পূর্ণ নিরাপদ নয়। বহিরাগতের আগমন, বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক প্রোগ্রামের কারণে সাধারণ ইন্টার্ন চিকিৎসকেরা শঙ্কিত। তাই সব ইন্টার্ন চিকিৎসকের দাবির পরিপ্রেক্ষিতে সোম ও মঙ্গলবার দুই দিনের জন্য জরুরি সেবা ছাড়া কর্মবিরতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে আজও কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। তাতে একাত্মতা ঘোষণা করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও ক্লাস বর্জন করেছেন।
শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থার ঘাটতি রয়েছে। বিষয়টি নিয়ে তাঁরা কলেজে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। দাবি পূরণে কর্তৃপক্ষের পক্ষ থেকে আশানুরূপ পদক্ষেপের আশ্বাস পাওয়া যায়নি। ফলে তাঁরা ক্লাস বর্জন করেছেন।
গত বুধবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে সোহাগ নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যা করা হয়। সোহাগ মিটফোর্ড এলাকায় পুরোনো তার কেনাবেচার ব্যবসা করতেন। নৃশংস ওই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর সারা দেশে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন।
চিকিৎসক ও শিক্ষার্থীরা বেশ কিছু দাবির কথা বলেছেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছো—সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা দায়িত্ব পালন আনসার বাহিনীর জন্য বাধ্যতামূলক করা, সশস্ত্র আনসার নিয়োগ, প্রত্যেক ফটকে আনসার মোতায়েন, উল্লেখযোগ্যসংখ্যক নারী আনসার সদস্য নিয়োগ, হাসপাতালের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও হাসপাতালে জরুরি ভিত্তিতে পুলিশ বক্স স্থাপন করা।

ময়মনসিংহ নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা বেড়েই চলেছে। এতে যেমন যানজটে ভুগতে হচ্ছে তেমনি বেপরোয়া চলাচলে ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি অটোরিকশার ব্যাটারি রিচার্জ করতে প্রতিদিন বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। ফলে চাপ পড়ছে বিদ্যুৎ ব্যবস্থায়।
১ ঘণ্টা আগে
২০ থেকে ২৫ হাজার টাকার চুক্তি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জড়ো করা। এরপর সীমান্তের নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে দেওয়া—সব শেষে সুযোগ বুঝে রাতের আঁধারে ভারতে পাচারের চেষ্টা। পঞ্চগড় সীমান্তে সাম্প্রতিক একের পর এক আটকের ঘটনায় সামনে আসছে মানব পাচারের এমনই এক সংঘবদ্ধ চক্রের তৎপরতা।
১ ঘণ্টা আগে
সকাল ৮টা। বিদ্যালয়ে আসতে শুরু করেছে শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষ ও বারান্দা ঝাড়ু দিচ্ছেন একজন শিক্ষক। কিছুক্ষণ পর তাঁকেই দেখা গেল বিদ্যালয়ের শৌচাগার পরিষ্কার করতে। এমন দৃশ্য দেখা গেছে সম্প্রতি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
১ ঘণ্টা আগে
সড়কের মাঝে থাকা ১২টি বিদ্যুতের খুঁটি অপসারণ না করায় মাগুরার শ্রীপুর বাইপাস সড়ক প্রশস্ত ও উন্নয়নকাজ থমকে আছে। প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানকে টাকা পরিশোধ করার পরও খুঁটিগুলো অপসারণ করেনি কর্তৃপক্ষ। এর সঙ্গে রয়েছে জমি অধিগ্রহণসংক্রান্ত মামলা।
১ ঘণ্টা আগে