বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বাড়ছে লিভার সিরোসিস এবং লিভার ক্যানসারের মতো মরণব্যাধি। আর এর পেছনে প্রধান কারণ হেপাটাইটিস বি ভাইরাস। চিকিৎসকেরা বলছেন, ‘দেশে ৬০ থেকে ৭০ শতাংশ লিভার সিরোসিস এবং লিভার ক্যানসারের প্রধান কারণ এই ভাইরাসটি।’
আজ মঙ্গলবার হেপাটাইটিস বি নির্মূলে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১-এর কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের সময় ঢাকা ক্লাবে এসব তথ্য জানান চিকিৎসকেরা।
চিকিৎসকেরা বলেন, ‘প্রতি বছর দেশের বিভিন্ন হাসপাতালের মেডিসিন ওয়ার্ডগুলোয় যে পরিমাণ রোগী ভর্তি হোন, তাদের ১০ থেকে ১২ শতাংশ লিভার রোগে আক্রান্ত। এর মধ্যে বেশির ভাগই আবার হেপাটাইটিস বি ভাইরাস জনিত। এমনকি এদের মধ্যে এক-তৃতীয়াংশের মৃত্যুর কারণ এই লিভারজনিত রোগ।’
চিকিৎসকেরা আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, করোনার আগে দেশে প্রতি বছর ২২ হাজারেরও বেশি মানুষ লিভার রোগে আক্রান্ত হয়ে মারা যেত। আর গত দু-বছরে পৃথিবীর অন্যান্য আর দশটি দেশের মতো বাংলাদেশেও যেহেতু সব হাসপাতাল কোভিড হাসপাতালে রূপান্তরিত হয়েছিল, নন-কোভিড রোগীদের সেবা ব্যাহত হয়েছিল। ফলে বর্তমানে এই সংখ্যা আরও বেশি।
এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারভেনশনাল হেপাটোলোজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। তিনি বলেন, ‘লিভার রোগে আক্রান্ত হয়ে দেশে প্রতি বছর বিপুলসংখ্যক মানুষ শুধু মৃত্যুবরণই করছেন, তাই নয়। লিভার রোগের কারণে প্রতি বছর ব্যয় হচ্ছে বিপুল পরিমাণ অর্থও। তবে বাংলাদেশ যেহেতু ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস নির্মূলের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে অঙ্গীকারবদ্ধ। আর এ জন্য চ্যালেঞ্জটাও পাহাড়সমান। শুধু যে কোভিড আমাদের লক্ষ্য অর্জনের পথে অনেকটা পিছিয়ে দিয়েছে তা নয়, আমাদের এখনো ঘাটতি রয়েছে লিভার বিশেষজ্ঞ আর বিশেষায়িত লিভার চিকিৎসা প্রতিষ্ঠানেরও। তার চেয়েও বড় চ্যালেঞ্জ মানুষকে সচেতন করা।’
এই চিকিৎসক বলেন, ‘বিশ্বব্যাপী প্রতি ১২ জনে একজন হেপাটাইটিস বি বা সি ভাইরাসে আক্রান্ত হলেও এই আক্রান্ত মানুষগুলোর ১০ শতাংশেরও জানা নেই যে তারা এমন কঠিন রোগে ভুগছেন। এর বড় কারণ এসব রোগীদের লিভার অনেকখানি ক্ষতিগ্রস্ত না হওয়া পর্যন্ত তাদের রোগের তেমন কোনো লক্ষণ থাকে না বললেই চলে। কাজেই হেপাটাইটিস বি নির্মূলের এসডিজি গোলটি অর্জন করতে হলে সবার আগে জোর দিতে হবে জনসচেতনতা তৈরিতে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোটারি ক্লাবের ঢাকা ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব বলেন, ‘রোটারি ক্লাব বাংলাদেশ থেকে পোলিও মুক্তকরণে ভূমিকা রেখেছে। এরই ধারাবাহিকতায় হেপাটাইটিস বি নির্মূলেও কাজ করছি। এখন থেকে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সচেতন করে তোলা এবং হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত রোগীদের শনাক্ত করার জন্য রোটারির উদ্যোগে জেলাব্যাপী সচেতনতা ও স্ক্রিনিং কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি বলেন, ‘সমাজ পরিবর্তনে রোটারি ক্লাব কাজ করে যাচ্ছে। পোলিও নির্মূলে তাদের ভূমিকা প্রশংসার দাবি রাখে। হেপাটাইটিস বি নির্মূলেও আশা করি ভালো ভূমিকা রাখবে।’

ঠাকুরগাঁওয়ে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে বাড়ছে শিশুদের সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্ট। নিউমোনিয়া, টাইফয়েড ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অনেক শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। ফলে ২৫০ শয্যার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে একটি শয্যায় একধিক শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে। এর সঙ্গে রয়েছে চিকিৎসক ও নার্সের ঘাটতি।
২ মিনিট আগে
সাগর উপকূলেই জন্ম ও বেড়ে ওঠা জাফর আলমের। বয়স ৫৫ বছর ছুঁই ছুঁই। বাপ-দাদার পথ অনুসরণ করে ৩৫ বছর ধরে জড়িয়ে আছেন জেলে পেশায়। অন্য কোনো পেশা তাঁর তেমন আয়ত্তে নেই। দীর্ঘ অভিজ্ঞতার পর প্রায় এক যুগ আগে ছোট আকারের একটি নৌকার মাঝির দায়িত্ব নেন। সাগরের আবহাওয়া সম্পর্কেও তাঁর রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা।
১১ মিনিট আগে
‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’—এমন কথোপকথনের একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অডিওটি লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেনের বলে দাবি করা হচ্ছে। এতে বিদেশ যেতে ইচ্ছুক এক ব্যক্তিকে ‘বাবা’ সম্বোধন করে পাসপোর্ট জমা দেওয়া, ওয়ার্ক...
৩১ মিনিট আগে
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির (৪৭) হত্যাকাণ্ডে মামলা তুলে নিতে আসামিপক্ষ হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী ও স্বজনেরা। নিজেদের নিরাপত্তা, আসামিদের গ্রেপ্তারসহ ১১ দফা দাবিতে আজ সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।
৩৪ মিনিট আগে