
মানবপাচার আইনে করা মামলায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগসহ অন্যদের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৩ জুলাই ধার্য করা হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এই তারিখ ধার্য করেন।
আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই মো. কামরুজ্জামান প্রতিবেদন দাখিল করতে পারেননি বিধায় আদালত নতুন তারিখ ধার্য করেন।
আদালতের নারী ও শিশু নির্যাতন দমন সেলের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই তাহমিনা হক বিষয়টি নিশ্চিত করেন।
২০২০ সালের ২ জুলাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মানব পাচারকারী আজম খানসহ নয়জনের বিরুদ্ধে মানবপাচার আইনে লালবাগ থানায় একটি মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মৃনাল কান্তি শাহ। মামলার আসামিরা হলেন-আলামিন হোসেন ওরফে ডায়মন্ড, স্বপন হোসেন, আজম খান, নাজিম, এরশাদ ও নির্মল দাস, আলমগীর, আমান ও শুভ। মামলায় অজ্ঞাতনামা মানব পাচারকারীদের কথা উল্লেখ করা হয়।
দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে মানবপাচারকারী চক্রের মূলহোতা আজম খান ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নৃত্যশিল্পী ইভানকে ২০২০ সালের ১১ সেপ্টেম্বর রাতে রাজধানীর নিকেতন থেকে গ্রেপ্তার করা হয়। এরপর একই বছরের ১৫ সেপ্টেম্বর ইভানকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে তিনি মামলায় জামিন পান।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা দুবাইয়ের হোটেল ও ড্যান্স বারে মেয়েদের যৌনকর্মে বাধ্য করতেন। তাদের প্রতিনিধিরা দেশের বিভিন্ন নাচের ক্লাব বা সংগঠন থেকে কাজ দেওয়ার নামে মেয়েদের দুবাই পাঠাতো।
এ মামলায় গ্রেপ্তার তিনজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে মানব পাচারের ঘটনা বর্ণনা করেন। তাদের স্বীকারোক্তিতেই ইভানের নাম উঠে আসে।
‘ধ্যাততেরিকি’ সিনেমায় নৃত্য পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ইভান শাহরিয়ার সোহাগ। তিনি ড্যান্স ট্রুপ নামে একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করেন। বিভিন্ন করপোরেট অনুষ্ঠানে পারফর্ম করে তার দল।

পিরোজপুরের নেছারাবাদে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলাম মোল্লার বিরুদ্ধে ভুয়া (ফেক) ফেসবুক আইডি ব্যবহার করে শিক্ষার্থীদের সমকামিতার প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির প্রচার সম্পাদক মো. ফারদিন ইসলামসহ কয়েকজন ছাত্রদল নেতা।
১৪ মিনিট আগে
পাবনা সদর উপজেলার আতাইকুলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত চারজন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় পাবনা-ঢাকা মহাসড়কের সদর উপজেলার আতাইকুলা থানার সড়াডাঙ্গি করইতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৩৮ মিনিট আগে
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়েছে দেবিদ্বার উপজেলা বিএনপি। বুধবার (১৫ জুলাই) রাত ১০টায় উপজেলা বিএনপির দলীয় প্যাডে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জসিম উদ্দিন ও সদস্যসচিব...
১ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরার একটি বাজারে ‘মব’ সৃষ্টি করে নাসির মিয়া (২২) নামে এক যুবক পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ৯টায় উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জংলী শিবপুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত নাসির মিয়া উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের উসমান মিয়ার ছেলে...
১ ঘণ্টা আগে