ঢাকা: সাংবাদিক রোজিনা ইসলামের মামলার তদন্ত অগ্রগতি নিয়ে মুখে কুলুপ এটেছে পুলিশ কর্মকর্তারা। স্পর্শকাতর মামলা বিবেচনায় কথা বলতে বিব্রত হচ্ছেন। তবে সিসিটিভির ফুটেজ ও রোজিনা ইসলামের কাছ থেকে জব্দ করা দুইটি মোবাইল ফোনকে ঘিরে তদন্ত আগাচ্ছে বলে একাধিক কর্মকর্তা জানিয়েছেন।
পেশাগত দায়িত্ব পালনের সময় সোমবার সচিবালয়ে রোজিনা ইসলামকে হেনস্তা পর নথি চুরি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় গ্রেপ্তার করা হয়। কাশিমপুর কারাগারে বন্দী রোজিনা ইসলামের জামিন আদেশ আগামীকাল রোববার।
মামলার তদন্তের অগ্রগতি ও কী ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা বিভাগের উপকমিশনার এইচ এম আজিমুল হক আজকের পত্রিকাকে বলেন, এটা একটা স্পর্শকাতর মামলা। মামলার সম্পর্কে আমরা কিছু বলবো না। আপনারা জানতে চাইলে আমরা বিব্রত হই। কত দিনে তদন্ত শেষ হবে এটাও বলা সম্ভব না। শুধু বলবো, আমরা সঠিক ভাবে মামলার তদন্ত করে দ্রুততম সময়ে আদালতে জমা দেবো।
ডিবি রমনা বিভাগের দুজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ঘটনার দিনের পুরো সময়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। যাতে সেই দিনের চিত্রটা আমরা বুঝতে পারি। রোজিনা ইসলামকে নাজেহাল করা হলে সেটাও উঠে আসবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়া ভিডিও সংগ্রহ করছি।
রোজিনা ইসলামের কাছ থেকে জব্দ হওয়া দুইটি মোবাইল ফোন ফরেনসিক ল্যাবে পাঠানো হবে জানিয়ে তাঁরা বলেন, তিনি স্পর্শকাতর নথির ছবি তুলেছেন বলে অভিযোগ করা হয়েছে। মোবাইল দিয়ে তিনি কী ধরনের ছবি তুলেছেন তা বের করতে মোবাইল ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। ছবি তুলে যদি ডিলেটও করে থাকেন তাহলেও সেটা বোঝা যাবে। মামলার সব নথিপত্র ও জব্দ হওয়া কাগজপত্র যাচাই-বাছাই শুরু করেছে ডিবি। তবে আমরা মূলত মামলার ফরেনসিক তদন্তের দিকে গুরুত্ব দিচ্ছি।

নওগাঁয় সিএনজিচালিত অটোরিকশার চালক ও বাসের শ্রমিকদের মধ্যে সংঘর্ষের পর উভয় পক্ষই চতুর্থ দিনের মতো যান চলাচল বন্ধ রেখেছে। গত রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও কয়েকটি আন্তজেলা রুটে বাস ও সিএনজিচালিত অটোরিকশা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
১৯ মিনিট আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে মোছা. মঞ্জুরা খাতুন (২৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় নিহতের স্বামী, শ্বশুরবাড়ির লোকজন এবং স্থানীয় উপজেলা যুবদলের এক নেতাসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-সাতজনকে আসামি করা হয়েছে...
১ ঘণ্টা আগে
ডিএমপি জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১ ঘণ্টা আগে