নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ফুট ওভারব্রিজের নিচে অচেতন হয়ে রক্তাক্ত অবস্থায় এক যুবক পড়েছিলেন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া। তিনি জানান, সকাল ১০টার দিকে পথচারীরা ওই যুবককে রক্তাক্ত জখম ও অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাঁকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর নাম পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি সংশ্লিষ্ট থানা–পুলিশকে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি সড়ক দুর্ঘটনা।
হাসপাতালে নিয়ে আসা পথচারী সোহাগ জানান, সকাল ১০টার দিকে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর ফুটওভার ব্রিজের নিচে রক্তাক্ত জখম অবস্থায় ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে চিকিৎসার জন্য ঢামেকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. রেজাউল হক বলেন, ‘শুনেছি ঢাকা মেডিকেলে একজনের লাশ আছে। এর বেশি কিছু জানা নাই। হয়তো কোনো দুর্ঘটনা হয়ে থাকতে পারে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে