ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচালিত অভিযানে ১১ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে দুই সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় এই অভিযান চালায় করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় চালানো অভিযানে ১০ মামলায় ৬ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
ডিএনসিসির ৩ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমানের আদালত এক মামলায় ২০ হাজার টাকা, ৪ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজের আদালত চার মামলায় ১৮ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন ও যতন মার্মার আদালত এক মামলায় ১ লক্ষ টাকা, ৭ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদের আদালত এক মামলায় ৫ লক্ষ টাকা এবং ১০ নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শহিদুল ইসলামের আদালত তিন মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করে।
অন্যদিকে দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর ধানমন্ডি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এলাকা, অঞ্চল-২ এর কমলাপুর ও মতিঝিল, অঞ্চল-৩ এর রহমতবাগ, চকবাজার ও ছোট দায়রা শরীফ এলাকা, অঞ্চল-৪ এর ওয়ারীর শাহজাহানপুর লেন, অঞ্চল-৫ এর ওয়াসা রোড, অভয়দাস লেন, নতুন রাস্তা ও পশ্চিম মীর হাজারিবাগ, অঞ্চল-৭ এর দক্ষিণ মান্ডা, অঞ্চল-৮ এর ডেমরার কবরস্থানের ৪ নং গলি এলাকা, অঞ্চল-৯ এর যাত্রাবাড়ীর মোমেনবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতসমূহ ৮৮৫ নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন এবং মশার লার্ভা পাওয়ায় ৩৬টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িকে ৩৬ মামলায় ৫ লক্ষ টাকা জরিমানা করেন।
এছাড়াও এডিস মশার লার্ভা প্রজনন উপযোগী পরিবেশ বিরাজ করায় মোট ২২টি বাসা ও নির্মাণাধীন ভবনকে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত। এডিসের লার্ভা বিরোধী অভিযানের পাশাপাশি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে