কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে এবং যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মিলনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান তাঁদের গ্রেপ্তারে বিষয়টি নিশ্চিত করেছেন।
সমীর চন্দকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলায় রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

সংযোগ সড়ক না থাকায় প্রধান সড়ক পেরিয়ে ৮৯০ মিটার ফসলি জমির আল ধরে যেতে হয় ভাষাশহীদ আবদুল জব্বারের নামাঙ্কিত শহীদ মিনারে। ২০১০ সালে সরকারিভাবে নির্মিত শহীদ মিনারটি দীর্ঘদিন ধরে সংস্কারের কোনো উদ্যোগ না থাকায় শহীদ মিনারে ধরেছে ফাটল, খসে যাচ্ছে পলেস্তারা।
৪ মিনিট আগে
যশোরের মনিরামপুরে নির্মাণকাজ শেষ না হতে ঝাঁপা বাঁওড়ের নবনির্মিত সেতুর সংযোগ সড়ক ধসে যাওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বাঁওড়ের সেতুর উত্তর পাড়ে কোমলপুর অংশের প্রায় ১০০ মিটার রাস্তা ধসে দেবে যায়। এতে ঝাঁপা ও কোমলপুর দুই গ্রামের মধ্যে যোগাযোগব্যবস্থায় দুর্ভোগ দেখা দিয়েছে।
১৪ মিনিট আগে
মৌলভীবাজার জেলায় ৪৫টির ইটভাটার মধ্যে একটিরও পরিবেশগত ছাড়পত্র নেই। সরকারি অনুমোদন ছাড়াই এগুলোতে অবৈধভাবে কার্যক্রম চলছে। ইট তৈরি হচ্ছে কৃষিজমির উপরিভাগের মাটি দিয়ে। যদিও আইন অনুযায়ী, ইট তৈরিতে এভাবে কৃষিজমির মাটি ব্যবহারের সুযোগ নেই।
২৪ মিনিট আগে
চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৪৪ মিনিট আগে