Ajker Patrika

মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় দম্পতি নিহত, শিশু আহত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় দম্পতি নিহত, শিশু আহত
প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁদের আট বছরের শিশু সন্তানকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নিহত দম্পতি হলেন কালিহাতী উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের মৃত নোয়া দাসের ছেলে রঞ্জিত দাস (৫০), তাঁর স্ত্রী বন্দনা দাস (৪০)। আহত ছেলের নাম দিবস দাস (৮)।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে রঞ্জিত স্ত্রী ও সন্তান নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলী এলাকায় উত্তরগামী লেন থেকে ঢাকাগামী লেন পাড় হওয়ার সময় অজ্ঞাতনামা বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর স্ত্রীর মৃত্যু হয়। এতে আহত হন রঞ্জিতসহ তাঁর ছেলে। পরে হাসপাতালে রঞ্জিত দাসের মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত যানবাহন ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত