বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা করেছে বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশন (বিভিএ)। আজ শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) চত্বরে শোভাযাত্রা ও সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাইদ মাহমুদ বেলাল হায়দর বলেন, মানুষ এবং পশু উভয়েই জলাতঙ্ক রোগের ভয়াবহতার শিকার হতে পারে। রোগটি সাধারণত কুকুর, বিড়াল, শিয়াল, বাদুর ইত্যাদি প্রাণীর কামড় বা আঁচড়ের দ্বারা হওয়ার সম্ভাবনা থাকে এবং একবার এই রোগের লক্ষণ প্রকাশ পেলে মৃত্যু অবধারিত। তাই জনসচেতনতা বৃদ্ধি ও পোষা প্রাণীকে টিকা প্রদানই এই রোগের হাত থেকে বাঁচার সহজ উপায়।
তিনি প্রাণী কল্যাণ কাজে নিয়োজিত ভেটেরিনারিয়ানদের নিজেদের স্বাস্থ্যের নিরাপত্তাসহ রোগটি নির্মূলে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
তিনি আরও বলেন, সারা বিশ্ব থেকে ২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক রোগটি দূর করার বাধ্যবাধকতা রয়েছে এবং এর জন্য সবার আগে প্রয়োজন জনসচেতনতা ও সমন্বিত উদ্যোগ। প্রাণিস্বাস্থ্য ও মানব স্বাস্থ্যের যৌথ ও সফল উদ্যোগের মাধ্যমেই কেবল সঠিক সময়ে জলাতঙ্ক দূর করা সম্ভব।
বিভিএ এর সদস্যসচিব ডা. মো. তারেক হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিভিএ এর আহ্বায়ক ডা. সফিউল আহাদ সরদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক। সভার শুরুতে জলাতঙ্কের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নাজমুল এইচ নাজির। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদ, দি ভেট এক্সিকিউটিভ আহ্বায়ক ডা. মো. রেজাউল করিম মিয়া, ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক প্রফেসর ড. মো. মাহাবুবুর রহমান।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৫ ঘণ্টা আগে