তিন দফা দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তাঁরা নীলক্ষেত মোড় অবরোধ করেন। পরে শিক্ষকদের আশ্বাসে অবরোধ তুলে নিয়ে চলে যান তাঁরা।
শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো—১. পরীক্ষার খাতা পুনঃ বিবেচনা করে নতুন রেজাল্ট দেওয়া, ২. দর্শন বিভাগের ১০০ নম্বরের পরীক্ষার ৮০ নম্বর লিখিত ও ২০ নম্বর ইনকোর্স থেকে রাখা ও ৩. প্রতিবছরের রেজাল্ট বিপর্যয়ের স্থায়ী সমাধান করা।
আন্দোলনকারী কবি নজরুল সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী বলেন, ‘৪ ঘণ্টার পরীক্ষা ২ ঘণ্টায় নেওয়া হয়েছে। কিন্তু ওইভাবে বিবেচনা করা হয়নি। আমাদের কলেজে বাংলা বিভাগে ১৯০ জন পরীক্ষার্থী থেকে পাস করেছে মাত্র ৪ জন। আবার অনেক পরীক্ষায় অংশগ্রহণকারীর রেজাল্ট অনুপস্থিত এসেছে। প্রশাসন আমাদের কোনো দাবিই মানছে না। তাই আজ আমরা অবরোধ করেছি।’
এ সময় শিক্ষার্থীরা—‘আমাদের দাবি মানতে হবে’, ‘দাবি মোদের একটাই’, ‘উই ওয়ান্ট প্রমোশন’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখায় রাস্তার তীব্র যানজট সৃষ্টি হয়। এতে পথচারী ও গাড়িচালকদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়।
পরে আন্দোলন চলাকালে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষক এসে তাঁদের দাবি পূরণের আশ্বাস দেন। আন্দোলনকারীরা তারপরও তাঁদের কর্মসূচি চালিয়ে যান। পরে দুপুর ১টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা ও শিক্ষকদের অনুরোধে আন্দোলনকারীরা নীলক্ষেত মোড় ত্যাগ করেন।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ সভা করা হয়...
২ ঘণ্টা আগে
সিলেটে প্রথমবারের মতো চালু হয়েছে উদ্ভিদের হাসপাতাল। আজ বুধবার দুপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উদ্ভিদ রোগতত্ত্ব ও বীজবিজ্ঞান বিভাগে এই ‘প্ল্যান্ট হেলথ ক্লিনিক’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
৩ ঘণ্টা আগে
শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা-বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন শ্রমিকেরা। আজ বুধবার দুপুরে বাগানের কারখানার ভেতর চা-শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।
৩ ঘণ্টা আগে
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচন ও কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে মোগলটুলীর দলীয় কার্যালয়ে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দলীয় সূত্র জানিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংগঠনটি ককটেল বিস্ফোরণের বিষয়ে বিবৃতিতে কিছু বলেনি।
৩ ঘণ্টা আগে