Ajker Patrika

মধুপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আটক

টাঙ্গাইল প্রতিনিধি 
মধুপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আটক
আটক সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহির। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন মহিরকে ছাত্র-জনতা আটক করে পুলিশে দিয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে ওই ইউনিয়নের মমিনারা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন মিয়া বলেন, ধানমন্ডির ৩২ নম্বরে ছাত্র-জনতা ভাঙচুর শুরু করলে মহির চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের একত্রিত করার জন্য মাঠে নামেন। রাত ১১টার দিকে স্থানীয় বাসিন্দারা মমিনারা গ্রামে তাঁকে আটক করে পুলিশে খবর দেয়। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।

মধুপুর থানার উপপরিদর্শক (এসআই) সুজন মিয়া জানান, সাবেক চেয়ারম্যানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। কোন মামলায় গ্রেপ্তার করা হবে, তা পরে জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত