
দুর্নীতি ও কোভিড সনদ জালিয়াতিসহ ৯৬টি মামলার আসামি রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
সাহেদের বিরুদ্ধে মোট ৯৬টি মামলার মধ্যে ৯০টি বিচারাধীন। ৫টি মামলায় সাজা পেয়েছেন। সবগুলো মামলায় জামিন পাওয়ায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
অস্ত্র আইনের একটি মামলায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন একটি আদালত। চলতি বছর ১১ জানুয়ারি অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস পান তিনি। বিচারিক আদালতের দেওয়া এই সাজার রায়ের বিরুদ্ধে তাঁর করা আপিল মঞ্জুর করে বিচারপতি আশীষ রঞ্জন দাস ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি জেল থেকে বের হতে পারেননি।
কারা কর্তৃপক্ষ জানায়, সর্বশেষ বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং-৫১৩ / ২০, উত্তরা পশ্চিম থানার মামলা নং-১৪ (৭) ২০, অস্ত্র আইনের ১৯ (এ) / ১৯ (এফ) ধারায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মামলার জামিনের আদেশ বুধবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসে।
জামিন আদেশ যাচাই–বাছাই শেষে সব গোয়েন্দা সংস্থার অনাপত্তি পাওয়ার পর সাহেদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জামিনে মুক্তি দেওয়া হয়।
২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরপর তাঁকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে সংস্থাটি। পরে উত্তরা পশ্চিম থানায় র্যাব অস্ত্র আইনে একটি মামলা করা হয়।
এর আগে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র্যাব। অভিযানে করোনা ভাইরাস পরীক্ষার ভুয়া রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম ধরা পড়ার কথা জানানো হয়। পরদিন ৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা হয়।
ওই বছরের ২৮ সেপ্টেম্বর অস্ত্র মামলায় সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার বিশেষ আদালত।
মোহাম্মদ সাহেদ সাতক্ষীরা জেলার কামালনগর গ্রামের সিরাজুল করিমের ছেলে। ২০২০ সালের ১৩ আগস্ট আদালতের আদেশে তাঁকে কারাগারে নেওয়া হয়।

বিশ্ব শিক্ষক দিবসের র্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ১৭ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে এসআরবি ও বিজিবি। গতকাল রোববার দিবাগত রাত থেকে আজ সোমবার ভোরের মধ্যে পৃথক সময়ে এ অভিযান চালানো হয়েছে।
৯ মিনিট আগে
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি শিক্ষা বোর্ডের বদলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্তির দাবিতে এবার চোখে কালো কাপড় বেঁধে প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। নবম দিনের কর্মসূচি হিসেবে আজ সোমবার বিকেলে ৫টায় চোখে কালো কাপড় বেঁধে অর্থহীন কারিগরির বিরুদ্ধে শহীদ
১১ মিনিট আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৯ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ সোমবার দুপুরে স্কুল ফিডিংয়ের দুধ খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই কয়েকজন শিক্ষার্থী পেটেব্যথা, খিঁচুনি ও মাথা ঘোরার কথা জানায়।
২১ মিনিট আগে