দেশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) পক্ষে অনলাইনসহ বিভিন্ন মাধ্যমে জঙ্গিবাদ প্রচারের অভিযোগে এক দন্তচিকিৎসককে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। মো. আবুল কাশেম আলফি (৬২) নামে ওই চিকিৎসকের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায়।
গতকাল বুধবার রাজধানীর রামপুর থানার বনশ্রী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩৭টি উগ্রবাদী মতাদর্শের বই ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান।
আসলাম খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বনশ্রী থেকে জঙ্গিবাদ প্রচারের অভিযোগে দন্তচিকিৎসক ডাক্তার মো. আবুল কাশেম আলফিকে গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের হয়ে সহযোগীদের নিয়ে অনলাইনে জঙ্গিবাদ প্রচারসহ রাষ্ট্র–বিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
পুলিশ সুপার আসলাম আরও জানান, আবুল কাশেম আলফি আনসারুল্লাহ বাংলা টিমের মতাদর্শের বিভিন্ন বই নিজ উদ্যোগে ছাপিয়ে সহযোগী ও সদস্যদের মাঝে বিতরণ করে আসছিলেন।
পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের দাবি, গ্রেপ্তার আবুল কাশেম দেশের জননিরাপত্তা, সংহতি, সার্বভৌমত্ব বিপন্ন ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ফেসবুক, মেসেঞ্জার ও টেলিগ্রামে বিভিন্ন গ্রুপ খুলে উগ্রবাদী কনটেন্ট প্রচার ও উগ্রবাদী বিভিন্ন বই পোস্ট করে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে দাওয়াত দিতেন। এ ছাড়া জঙ্গি নেতা জসীম উদ্দিন রাহমানীকে সমর্থন করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা, সন্ত্রাসী কাজে অর্থায়ন এবং উগ্রবাদী প্রশিক্ষণ ও জিহাদি প্রচার-প্রচারণা করে অন্যদের সন্ত্রাসী কাজে উদ্বুদ্ধ করতেন।
গ্রেপ্তার আবুল কাশেমের বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় সন্ত্রাস–বিরোধী আইনে একটি মামলা রয়েছে। শিবালয় থানায় থাকা আগের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৫ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪১ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে