নরসিংদীতে একদিনে করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শুক্রবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৯ হাজার ১৮৫ জনে। মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪১ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় মোট ৫৮৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটিপিসিআর ল্যাবে ৩৬৩ জনের নমুনা পরীক্ষায় ১০৯ জন ও ২২০টি অ্যান্টিজেন পরীক্ষায় ৫১ জনসহ মোট ১৬০ জন শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ২৭ দশমিক ৪৪ শতাংশ।
শনাক্তদের মধ্যে সদর উপজেলার ১১৯ জন, বেলাবতে ১০ জন, মনোহরদীতে ১১ জন, পলাশে আটজন, শিবপুরে সাতজন ও রায়পুরায় পাঁচজন রয়েছেন।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৪৯৪১ জন, শিবপুরে ১০৬৮ জন, পলাশে ১৪১০ জন, মনোহরদীতে ৬৩০ জন, বেলাবোতে ৬২৩ জন ও রায়পুরাতে ৫১৩ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৪৪ হাজার ১২৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা ২৩২৫ জন। এর মধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৬৯ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২২৫৬ জন।
নতুন করে জেলা সদরে, শিবপুর ও মনোহরদীতে একজনসহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪১ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৭, বেলাবতে নয়জন, রায়পুরা ১০, মনোহরদী ও পলাশে সাতজন আক্রান্ত হয়েছেন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৬ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১২ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে