
সরকারি, বেসরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং, মাস্টার রোল ও চুক্তিভিত্তিক (দৈনিক ও অন্যান্য) নিয়োগের নামে একটি গোষ্ঠী বাণিজ্যে নেমেছে বলে অভিযোগ তুলেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
‘সংবিধান লঙ্ঘন ও আদালত অবমাননা রোধে চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের মাধ্যমে বাংলাদেশ সুরক্ষায়’ আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন সংগঠনের নেতারা।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মেহেদি হাসান।
লিখিত বক্তব্যে মেহেদি হাসান বলেন, বৈষম্য কমাতে চাকরিতে আবেদনের ক্ষেত্রে কোটা লেখা থাকলেও প্রয়োগের ক্ষেত্রে শুভংকরের ফাঁকি আছে। কোটা পদ্ধতি রহিতের নামে সরকারি, বেসরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে আউটসোর্সিং, মাস্টার রোল, চুক্তিভিত্তিক (দৈনিক ও অন্যান্য) নানা শিরোনামে একটি বিশেষ গোষ্ঠী নিয়োগ বাণিজ্য চালাচ্ছে যা সংবিধান বিরোধী ও বেআইনি।
মেহেদি হাসান আরও বলেন, ‘১৯৭২ সালে বঙ্গবন্ধু সরকার ঘোষিত ৮০ শতাংশ আঞ্চলিক তথা জেলা কোটা এবং ২০ শতাংশ মেধা/সাধারণ কোটা ছিল। সেই কোটা বাস্তবায়নসহ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন মতে প্রিলিমিনারি পরীক্ষা থেকে কোটা অনুসরণ করার দাবি জানাচ্ছি।’
সেই সঙ্গে কোনো একটি কোটায় প্রার্থী পাওয়া না গেলে অন্য প্রাধিকারভুক্ত কোটার প্রার্থী দিয়ে কোটা পূরণের সুপ্রিম কোর্টের নির্দেশনা পালনের আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিসমূহ আদায়ে ঢাকাসহ দেশের সব জেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। সেপ্টেম্বর ও অক্টোবরে এসব কর্মসূচি পালন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলামসহ অনেকেই।

রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন-রাজশাহীর কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সজিব আলী (২৪) ও বোয়ালিয়া থানা (পশ্চিম) ছাত্রলীগের সহসম্পাদক মো. রাহাত (২০)। রোববার (২৮ জুন) তাদের গ্রেপ্তার করা হয়।
১ মিনিট আগে
নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুর ঐচ্ছিক তহবিলের অনুদান তালিকা নিয়ে সমালোচনার মধ্যে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তাঁর ব্যক্তিগত সহকারী আবু সালেহ মোহাম্মদ গোফরানকে বরখাস্ত করা হয়েছে। তালিকায় এমপির মেয়ের নামসহ স্বজনপ্রীতির অভিযোগ ওঠে।
৬ মিনিট আগে
দুই দিনের রিমান্ড শেষে মনোয়ারা বেগমকে আদালতে হাজির করে কোতোয়ালি থানা–পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালিদ হোসেন তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন দেন। গত শুক্রবার মনোয়ারা বেগমকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়...
৩৫ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে জামায়াতের এক এমপির (রংপুর-৬) বিরুদ্ধে টিআর, কাবিখা ও কাবিটার একাধিক প্রকল্পে ভাগনে-ভগ্নিপতি ও নিকট আত্মীয়কে সভাপতি বানিয়ে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। জানা গেছে, চলতি অর্থ বছরে টেস্ট রিলিফ (টিআর) ৩০ লক্ষ...
৩৮ মিনিট আগে