
তিন বছর আগে বিয়ে হয়েছিল নাসরিন খান ও মো. শিপনের। থাকতেন গোড়ানের ৯ নম্বর গলিতে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁরা ঘুরতে বেরিয়েছিলেন। তালতলা মার্কেটে গিয়েছিলেন ফুচকা খেতে। আরও কিছু কেনাকাটা করারও কথা ছিল। কেনাকাটা শেষে বাসায় ফেরার সময় তিলপাপাড়ার ১৩ নম্বর রোড এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাঁদের রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে উভয়েই রাস্তায় পড়ে যান। এ সময় ময়লার গাড়ির চাকার নিচে চাপা পড়েন নাসরিন বেগম। আহত হন শিপন।
পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন নাসরিন বেগমকে সেখান থেকে উদ্ধার করে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। আজ শনিবার সকালে বনশ্রীতে দাফন করা হয় নাসরিন বেগমের মরদেহ। এ ঘটনায় পাগলপ্রায় স্বামী শিপন। উদ্ভ্রান্তের মতো অসংলগ্ন কথাবার্তা ও আচরণ করছেন।
শিপনের বড় বোন বিউটি আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার বিকেলে তারা তালতলায় ফুচকা খেতে বের হয়েছিল। সন্ধ্যা ৮টার সময় ফোনে একজন জানান তারা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তখন আমরা খিদমাহ হাসপাতালে যাই।’
কোনো মামলা করা হবে কি না, জানতে চাইলে বিউটি বলেন, ‘এভাবে চলে যাবে কখনো ভাবতে পারিনি। যে চলে গেছে সে চলে গেছে।’
বিষয়টি স্থানীয় কাউন্সিলর আনিসুর রহমান আনিসের সঙ্গে আলোচনা করে সমাধান করতে চান জানিয়ে বিউটি বলেন, ‘স্থানীয় কাউন্সিলর আমাদের খোঁজখবর নিচ্ছেন। তিনি এ বিষয়টি সমাধান করতে আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন।’
এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি। নিহত ব্যক্তির পরিবার ময়নাতদন্ত করতে দেয়নি।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে