ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের মেট্রোরেলের পিলারে ফ্যাসিবাদবিরোধী ঘৃণাস্তম্ভের সংরক্ষণ ফলক স্থাপন করেছে একদল শিক্ষার্থী। ঘৃণাস্তম্ভ সংরক্ষণের উদ্দেশ্যে ঘোষণাপত্র পাঠ করা হয়। ঘোষণাপত্র পাঠ করেন মাঈন আহমেদ।
মাইন আহমেদ ছাত্র ইউনিয়ন একাংশের ঢাবি শাখার সাধারণ হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘোষণাপত্র উল্লেখ করা হয়, ‘হাজারো শহীদের আত্মদান, লাখো ছাত্র, শ্রমিক, জনতার দীর্ঘ সংগ্রামের ফলস্বরুপ বাংলাদেশ ২০২৪ সালের ৫ই আগস্ট ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বিজয়ী হয়। হাজারো শহীদের রক্তে রঞ্জিত এই বিজয় হাসিনাকে ক্ষমতার মসনদ থেকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করে।’
তিনি বলেন, মেট্রোরেলের এই বিশাল স্তম্ভে আঁকা শেখ হাসিনার বিশালকার চিত্র ফ্যাসিবাদের এক প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। ৩ আগস্ট চূড়ান্ত বিজয় অর্জনের আগেই জনগণ ফ্যাসিবাদের এই দম্ভচিত্রের উপর নিজেদের ঘৃণার বহিঃপ্রকাশ ঘটাতে শুরু করে, যা পূর্ণতা পায় ৫ আগস্ট। ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের প্রতি ঘৃণার প্রতীক হয়ে যুগ যুগান্তর দাঁড়িয়ে থাকবে এই স্তম্ভ। আগামী দিনের বাংলাদেশে যেকোনো শাসককে স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী হয়ে ওঠার পরিণতি স্মরণ করিয়ে দিতে এই স্তম্ভকে যুগ-যুগান্তর ধরে সংরক্ষণ করার গণ-ঘোষণা দেওয়া হলো।
ঘোষণা পত্র পাঠ শেষে মাইন বলেন, ‘ফ্যাসিবাদের মানসকন্যা হাসিনার জন্মদিনে এইটা জনতার পক্ষ থেকে ছোট্ট উপহার। এটা আমরা সংরক্ষণ করব।’
সেখানে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন একাংশের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসও। মেঘমল্লার এটি সংরক্ষণ করতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার কথা জানান। এর আগে একদল শিক্ষার্থী সম্মিলিতভাবে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করে।

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী স্লিপার বাসের ধাক্কায় মরিয়ম খাতুন (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ১০ বছর বয়সী নাতনি ইস্পা গুরুতর আহত হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়াছড়া স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
লক্ষ্মীপুরে সড়কের পাশে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিনজন মারা গেছে। আজ রোববার দুপুরে লক্ষ্মীপুর-মজুচৌধুরীহাট সড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা সম্পর্কে দাদা-নাতি ও নাতনি।
৪৪ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় পাঁচ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন আদালত।
১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং কেউ কেউ অতীতে র্যাবেও কর্মরত ছিলেন।
১ ঘণ্টা আগে