বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কাতারে অনুষ্ঠিত ‘কাতার গ্র্যান্ড প্রিক্স-২০২৩’ এর সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে আজ শুক্রবার দেশে ফিরেছেন। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সূত্রে এই তথ্য জানা গেছে।
আইএসপিআর জানায় ‘কাতার গ্র্যান্ড প্রিক্স-২০২৩’ এ সেনাবাহিনী প্রধানের উপস্থিতি অংশগ্রহণকারী বাংলাদেশি অ্যাথলেটদের অনুপ্রাণিত করেছে। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ হতে আগত প্রতিনিধিগণের সঙ্গে বৈঠকে অংশগ্রহণপূর্বক পারস্পরিক ক্রীড়া উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
উল্লেখ্য ১২ ডিসেম্বর সেনাবাহিনী প্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল সালেম বিন হামাদ বিন মোহাম্মেদ বিন আকিল আল নাবিত এর সঙ্গে বৈঠক করেন। এই দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশ ও কাতার এর মধ্যে সম্পাদিত সমঝোতা স্বারক বাস্তবায়নে এবং দুই দেশের মধ্যকার পারস্পরিক সামরিক সম্পর্কন্নোয়নের ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে। এ ছাড়া, তিনি দোহাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত ‘বিজয় দিবস মেলা’ উদ্বোধন করেন এবং স্থানীয় বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সেনাবাহিনী প্রধান গত ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে কাতার অলিম্পিক কমিটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং কাতার ভারোত্তলন ফেডারেশন এর প্রেসিডেন্ট মোহাম্মেদ ইউসেফ আলমানা এর আমন্ত্রণে সরকারি সফরে কাতার গমন করেছিলেন।

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের প্রত্যন্ত এলাকার বাসিন্দা শারমিন খাতুন। সম্বল শুধু বসতভিটা। কিন্তু পরিবারের কাজের পাশাপাশি নিজের আলাদা পরিচয় গড়ার স্বপ্ন ছিল তাঁর। তাই সাহস করে দুই বিঘা জমি চুক্তিতে নিয়ে গড়ে তুলেছেন মাল্টার বাগান।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ক্যানটিন ও ক্যাফেটেরিয়াগুলোতে গ্যাসের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ায় লাকড়ির চুলায় রান্না করতে হচ্ছে। এতে রান্নার সময় যেমন বেড়েছে, তেমনি বাড়ছে জ্বালানি ব্যয়। বাড়তি এই খরচের প্রভাব পড়ছে খাবারের দাম, পদসংখ্যা ও মানে।
৪ ঘণ্টা আগে
পযর্টন শহর কক্সবাজারের নির্জন রিসোর্টের পাশাপাশি চট্টগ্রাম নগরের অভিজাত এলাকা খুলশীর ভবনে আস্তানা গেড়েছিল আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্র। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দুই এলাকায় গ্রেপ্তার হওয়া ৬৯ বিদেশিকে এই আস্তানা তৈরিতে সহযোগিতা করেছেন বাংলাদেশি সদস্যরা।
৫ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের খুলশীতে গ্রেপ্তার হওয়া আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্রের সদস্য ৬৩ বিদেশি নাগরিককে বাংলাদেশে আনা তাদের সহযোগী মহসীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার নগরের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ওসি মো. আব্দুর রহিম।
৬ ঘণ্টা আগে