রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রমজান সবুজবাগ এলাকার সন্ত্রাসী কার্যক্রম চালাতেন। পিটুনিতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন আলী আজকের পত্রিকাকে বলেন, রমজানকে পিটিয়ে মেরেছে একদল লোক। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হচ্ছে।
এদিকে রমজানকে পিটিয়ে হত্যার পরের একটি ভিডিওতে দেখা গেছে, কালো টি-শার্ট ও জিনস প্যান্ট পরনে রমজানের নিথর দেহ পড়ে আছে একটি সরু গলিতে। তাঁর মুখ ও মাথা থেঁতলানো।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী বলেন, বিকেলে রমজান তাঁর এক সহযোগীকে নিয়ে ভাইগদিয়া এলাকায় গেলে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তাঁরা রমজানসহ তাঁর সহযোগীকে আটক করে পেটান। এতে রমজান ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে সবুজবাগ থানার পুলিশ রমজানের সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুগদা জেনারেল হাসপাতালে পুলিশি হেফাজতে ভর্তি করা হয়।
পুলিশ সূত্র জানায়, কয়েক মাস আগে রমজানকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্ট সরকার পতনের পর জামিনে বেরিয়ে আসেন তিনি। তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক, ডাকাতিসহ ডজনখানেক মামলা আছে। তিনি খিলগাঁও, বাসাবো, সবুজবাগ, মুগদা ও মাদারটেক এলাকায় সক্রিয় ছিলেন।

রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
২ ঘণ্টা আগে
বিএসটিআইয়ের মান সনদ গ্রহণের আবেদন না করে সুইটমিট, ফারমেন্টেড মিল্ক, বিস্কুট, ব্রেড ও কেকসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন দেওয়ার অপরাধে চাঁদপুরের দুটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ বিক্রির অভিযোগে মেসার্স ইসমাইল ট্রেডার্সকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে বিভিন্ন অনিয়মে আরও দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
টাঙ্গাইলের গোপালপুরে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত খাবার খেয়ে পরিবারের সাত সদস্য হাসপাতালে চিকিৎসাধীন থাকার সুযোগে ওই বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর রাতে উপজেলার নগদাশিমলা ইউনিয়নের বাইশকাইল তালুকদার পাড়া গ্রামের ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও জমির দলিলপত্র নিয়ে যায়
৩ ঘণ্টা আগে