নরসিংদীর রায়পুরায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। এর আগে বেলা ২টা ২০ মিনিটের দিকে উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের এক কিলোমিটার দূরের ঈদগাহ মাঠসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ বলছে, নিহত কিশোরের বয়স ১০-১২ বছর হবে। তার পড়নে ছিল পায়জামা-পাঞ্জাবি।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ২টার দিকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি মেথিকান্দা স্টেশন পর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। ওই সময় কিশোর মেথিকান্দা ঈদগাহ মাঠসংলগ্ন রেললাইন ধরে অসতর্কভাবে হাঁটছিল। এতে ট্রেনের ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মেথিকান্দা রেলস্টেশন স্টেশন মাস্টার রেজুয়ান আহমেদ বলেন, বেলা ২টা ২০ মিনিটের দিকে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটি মেথিকান্দা স্টেশন পর হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। মেথিকান্দা ঈদগাহ মাঠসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশকে জানানো হয়।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুল্লাহ জানান, নিহত ওই কিশোরের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতিও চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে