
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং তাঁর দুই কর্মকর্তার নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগে কারকান রানা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
আজ সোমবার পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ছাড়াও প্রধানমন্ত্রী কার্যালয়ের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী-২ আব্দুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করেও ফেসবুকে ভুয়া আইডি খোলা হয়েছিল। এসব আইডির মাধ্যমে অপপ্রচার চালানো এবং মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মানহানি করা হচ্ছিল বলে পুলিশের অভিযোগ।
সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের কর্মকর্তারা জানান, কারকান রানা আরও অনেক ব্যক্তির নাম ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজ তৈরি করেছিলেন। এসব আইডি ও পেজের কার্যক্রম এবং এর সঙ্গে সংশ্লিষ্ট তথ্যও তদন্ত করা হচ্ছে।
অভিযোগ পাওয়ার পর ভুয়া আইডিগুলোর তথ্য ও প্রযুক্তিগত বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড ইনভেস্টিগেশন টিম। পরে গতকাল রোববার বিকেলে অভিযান চালিয়ে কারকান রানাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বনানী থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার কারকান রানাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আজ সোমবার বিকেলে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে
৪ মিনিট আগে
চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) শুনানির দিন ধার্য করেছেন।
২৪ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুতের দায়ে এক খুচরা সার বিক্রেতাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অপর এক সার ব্যবসায়ীকেও অর্থদণ্ড করা হয়েছে।
২৭ মিনিট আগে
খুলনায় ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মহানগর বিএনপি। উদ্ভূত পরিস্থিতিতে অবিলম্বেই জরুরি স্বাস্থ্যসেবা চালুর দাবি জানিয়েছেন দলের নেতারা। একই সঙ্গে মশকনিধনে সংশ্লিষ্টদের ব্যর্থতা ও অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করে তাঁরা বলেন, সময়মতো কার্যকর পদক্ষেপ না...
৩১ মিনিট আগে