
রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে জামাল (৩৮) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শুক্রবার রাত ৯টা ২০ মিনিটের দিকে বনানী থানাধীন টিবি গেট এলাকায় এ ঘটনা ঘটে। বনানী থানা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঘটনার সময় জামাল ও এক ব্যক্তি সড়কের পাশে ডিম খাচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুজন হঠাৎ জামালের মাথায় গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ জামাল রাস্তায় লুটিয়ে পড়লে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। এ ঘটনা বনানী থানা-পুলিশকে অবহিত করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও হামলাকারীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত শুরু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, গুলিবিদ্ধ জামালকে রাত সাড়ে ৯টার দিকে ঢামেকের জরুরি বিভাগে আনা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বনানী থানা-পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।
আহত জামালের ভাই মো. সজল সাংবাদিকদের বলেন, ‘আমার ভাই মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের স্টাফ কোয়ার্টারে থাকেন। বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে মুখোশ পরা দুই ব্যক্তি হঠাৎ তাঁর সামনে এসে মাথায় গুলি করে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে