
সব বিষয় পাস করে কিংবা মাত্র এক বিষয়ে অকৃতকার্য হওয়ায় পরবর্তী বর্ষে উত্তীর্ণ হতে পারছেন না। তাই যে বিষয়ে অকৃতকার্য হয়েছেন, সেই বিষয়ে পরীক্ষা দিয়ে কৃতকার্য হওয়ার ব্যবস্থা করার দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরুদ্ধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের শিক্ষার বৈষম্য বন্ধের দাবি এই শিক্ষার্থীদের।
আজ রোববার দুপুর ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
তাঁদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে যে নিয়ম আছে, তা সাত কলেজের জন্য বহাল রাখার মাধ্যমে বৈষম্য কমাতে হবে। সেই সঙ্গে সিজিপির শর্ত ২ দশমিক ৫-এর কম হলে পরীক্ষায় বসতে না দেওয়ার নিয়ম বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা। পাশাপাশি দীর্ঘ সেশনজটের কারণে ক্যারিয়ার ধ্বংস হওয়ার আশঙ্কায় অনেকে আত্মহননের পথে ঝুঁকছেন।
বদরুন্নেসা সরকারি কলেজের ২০১৮-১৯ বর্ষের অর্থনীতির তৃতীয় বর্ষের শিক্ষার্থী কামরুন নাহার ৮ বিষয়ে পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে সাত বিষয়ে পাস করেন। কিন্তু একটি বিষয়ে ফেল করায় চতুর্থ বর্ষের পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এক বর্ষ থেকে পরবর্তী বর্ষে উত্তীর্ণ হতে ২ দশমিক ৫, কিন্তু উন্নয়ন অর্থনীতি নামের এক বিষয়ে ফেল করায় মাত্র ০ দশমিক ০১-এর জন্য পরীক্ষায় বসতে পারেননি।
একই কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের তানজিনা আফরিন সব বিষয় পাস করেছেন। পেয়েছেন ২ দশমিক ৮৮। কিন্তু তিন বছরে সব বিষয়ে পাস থাকার পরেও সামান্য (০ দশমিক ০৪) সিজিপিএ কম থাকায় চতুর্থ বর্ষের পরীক্ষায় বসতে পারছেন না।
শিক্ষার্থীরা বলছেন, প্রতিটি পরীক্ষার পরে রেজাল্ট দিতে ৬ থেকে ৯ মাস সময় নেওয়া হয়েছে। অথচ ১৫ দিন থেকে মাত্র এক মাস আগে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। এই সামান্য কিছু পয়েন্টের জন্য আবারও সব বিষয়ে পরীক্ষা দিতে হবে।
ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এশা আক্তার। আট বিষয় পরীক্ষা দিয়েছেন। তিনিও দাবি আদায়ে এসেছেন। তিনি বলেন, ‘প্রতিবছর দু-একটা বিষয়ে গণহারে ফেল করায় ৷ এখন আবার এর মধ্যে রেজিস্ট্রেশন চলছে। কিন্তু এরই মধ্যে পরীক্ষার রুটিনও প্রকাশ করা হয়েছে ৷ আমাদের বলা হচ্ছে পরীক্ষা দিতে ৷ কিন্তু পরীক্ষার রুটিন প্রকাশ করার পরে আমাদের মানোন্নয়ন পরীক্ষা তাহলে কবে নেবে? আমাদের সঙ্গে যা হচ্ছে তা কখনো ঢাবিতে ঘটেনি। তাহলে আমাদের সঙ্গে এমন হওয়ার কারণ বুঝতে পারছি না।’

সমস্যা-সংকট সত্ত্বেও যশোরে বেড়েছে রেলের যাত্রী ও আয়। গত এক বছরে আড়াই লাখের বেশি অতিরিক্ত যাত্রী যশোর রেলওয়ে জংশন থেকে যাত্রা করেছে। এতে আয় বেড়েছে ৬ কোটি টাকা। এর আগের বছরের তুলনায় রাজস্ব আয় বেড়েছে ৩০ শতাংশ।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ হাওরাঞ্চলে ২৩০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৪৯ টিতে প্রধান শিক্ষক নেই। সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রতিটিতে একজন সহকারী শিক্ষককে বাড়তি দায়িত্ব হিসেবে প্রধান শিক্ষকের যাবতীয় কাজ করতে হচ্ছে। ফলে বিদ্যালয়ের নিয়মিত পাঠদান ও দাপ্তরিক কাজকর্ম ব্যাহত হচ্ছে।
২ ঘণ্টা আগে
শরীয়তপুরের জাজিরায় নির্মাণাধীন ১ হাজার ২০২ কোটি টাকার তীর রক্ষা প্রকল্পের কয়েকটি স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনে প্রকল্পের প্রায় ২০০ মিটার অংশ পদ্মা নদীতে বিলীন হয়েছে। এতে নদীপাড়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
ভোলার মনপুরা উপজেলা রক্ষায় হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে বেড়িবাঁধ। সেই বাঁধেরও কয়েকটি স্থান ধস দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, পাউবোর সঠিক তদারকির অভাব এবং সাব-ঠিকাদার দিয়ে নিম্নমানের কাজের কারণে বৃষ্টিতেই ধসে যাচ্ছে বেড়িবাঁধ।
২ ঘণ্টা আগে