চাকরি জাতীয়করণসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কলেজ ইমাম-মুয়াজ্জিন ঐক্যপরিষদ। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব দাবি জানায় সংগঠনটি।
ইমাম-মুয়াজ্জিন ঐক্যপরিষদের অন্যান্য দাবিগুলো হলো-বাংলাদেশের সাড়ে তিন শত সরকারি কলেজ জামে মসজিদের সাড়ে পাঁচশত ইমাম-মুয়াজ্জিন ও খাদেমের চাকরি জাতীয়করণ। মসজিদের ইমামদের ১ম শ্রেণির নন ক্যাডার কর্মকর্তা, মুয়াজ্জিনদের ৩য় শ্রেণি ও খাদেমদের ৪র্থ শ্রেণির পদমর্যাদা দেওয়া। মসজিদ ব্যবস্থাপনা নীতিমালাকে সংশোধন ও পরিমার্জন করে ইমাম-মুয়াজ্জিনগণের কল্যাণে একটি সুন্দর যুগোপযোগী নীতিমালা তথা সার্ভিস রুল্স প্রণয়ন করা। সরকারি কলেজগুলোতে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সম্মানজনক আবাসন ব্যবস্থা নিশ্চিত করা। যেকোনো দুর্ঘটনায় মারা যাওয়া ইমাম-মুয়াজ্জিনদের পরিবারের জন্য নগদ ১০ লাখ টাকা আর্থিক অনুদানের ব্যবস্থা করাসহ ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের জন্য দেশি-বিদেশি অনুদান সংগ্রহের মাধ্যমে পাঁচশত কোটি টাকায় উন্নতি করার দাবি জানানো হয়।
ইমাম-মুয়াজ্জিনদের দাবির প্রতি সম্মতি জানান শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, ঐক্যপরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, মহাসচিব মাওলানা মোহাম্মদ নাছিম প্রমুখ।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন দুই শ্রমিক মারা গেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
৫ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর নতুন বাজার এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।
১ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশনে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বিধবা নারীকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার উপজেলার ওসমানগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
‘বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। তারা এখন যে ধরনের বক্তব্য দিয়ে চলেছে, এটা কেবল তাদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার ক্ষুদ্র প্রয়াস মাত্র। সেটিকে আমরা কোনোভাবে সফল হতে দেব না।’
১ ঘণ্টা আগে