
আমিনবাজারের কেবলা ঘাটে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় রূপায়ণ (৩০) নামের আরও এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ নিয়ে মোট ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার সকালে বছিলা ব্রিজের নিচে থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় জেসমিন নামের আরও এক শিশু এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
উল্লেখ্য, গত শনিবার ভোরে সাভারের আমিনবাজারে তুরাগ নদে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ১৮ যাত্রীসহ একটি ট্রলার ডুবে যায়। এতে ৫ জনের মরদেহ উদ্ধার করা হলেও আরও দুজন নিখোঁজ ছিলেন। এর মধ্যে আজ আরও ১ জনের মরদেহ পাওয়া গেছে।

খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
৫ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
২ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
২ ঘণ্টা আগে