
মনিপুর উচ্চবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ফরহাদ হোসেন, তাঁর স্ত্রী আঞ্জুমান আরা খাতুন ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ডুর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ পৃথক এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ ফরহাদ দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন কমিশনের সহকারী পরিচালক সাইদুল ইসলাম।
আবেদনে বলা হয়, ফরহাদ হোসেন এবং প্রতিষ্ঠানটির অফিস সহকারী হুমায়ুন কবীর ও অন্যদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের প্রায় ২০০ কোটি টাকা আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন ও সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগের অনুসন্ধান চলছে। ফরহাদ হোসেন ও তাঁর স্ত্রী আঞ্জুমান আরা খাতুন দেশ ছেড়ে বিদেশ পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তাঁরা পালিয়ে গেলে অনুসন্ধান কাজ বিঘ্নিত হবে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।
এদিকে, সাধন কুণ্ডুর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক আনোয়ার হোসেন।
আবেদনে বলা হয়, সাধন কুণ্ডু বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের সম্পদ বিবরণী যাচাই বা অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তাঁর নামে অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান প্রয়োজন।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ‘ইউনিট হেড’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
৩ মিনিট আগে
খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রবর্তনের সম্পাদক ও প্রকাশক মোস্তফা সরোয়ার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের খবরের সম্পাদক ও প্রকাশক মো. তরিকুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন দৈনিক প্রবাহের স্টাফ রিপোর্টার বিমল সাহা।
২৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে জেলা শহরের রেহাইচরে সেতুসংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
২৬ মিনিট আগে
দুই দিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখা ক্যাম্পাস। এর মধ্যেই শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা। বাধ্য হয়ে হাঁটুসমান নোংরা পানিতে বসেই পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের—যা নিয়ে তৈরি হয়েছে চরম ক্ষোভ।
৩৩ মিনিট আগে