
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিএনপি জামায়াত ঢাকায় মহাসমাবেশের নামে আগুন সন্ত্রাস করেছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়েছে। বিচারপতিদের বাসভবন জাজেস লাউঞ্জে হামলা চালিয়েছে। পুলিশকে পিটিয়ে হত্যা করেছে। ৩১ জন সাংবাদিককে পিটিয়ে আহত করেছে। এর দায়ভার বিএনপির সিনিয়র নেতারা কোনোভাবেই এড়াতে পারে না। যারা সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে।
আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুপ্তারা সেন্টাল কোরনেশন স্কুল ও কলেজ মাঠে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সংবাদ সম্মেলন করা ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। সে বাংলাদেশি বংশোদ্ভূত, তার ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আগামী নির্বাচনে নৌকায় ভোট চেয়ে বলেন, আওয়ামী লীগ ২০০১ সালে যখন ক্ষমতা ছেড়ে আসে তখন দেশে বিদ্যুৎ খাতে উৎপাদন ছিল ৪ হাজার মেগাওয়াট। ২০০৮ সালে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ। অর্থাৎ এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ বিএনপি-জামায়াত জোট সরকার আমলের বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আজ বাংলাদেশ বিদ্যুতে উৎপাদনে উদ্বৃত্ত আছে প্রায় চৌদ্দ হাজারও বেশি মেগাওয়াট। আপনারা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন।
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, সংসদ সদস্য কায়সার হাসনাত ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ স্থানীয় নেতারা।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে